শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৯, ১২:১৬ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০১৯, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ বলের ছক্কায় জয় পেলো শেখ জামাল

শিউলী আক্তার: চলতি ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২৬তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেএসপির মাঠ সাভারে এই ম্যাচে শেষ বলে ছক্কা মেরে মোহামেডানকে ২ উইকেটে হারিয়েছে শেখ জামাল।

টস জিতে আগে ব্যাট করতে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪০ রান তোলে মোহামেডান। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন আবদুল মজিদ। এছাড়াও চতুরাঙ্গা ডি সিলভা ৪৩, মোহাম্মদ আশরাফুল ৪৪ ও সোহাগ গাজী ৩২ রান করেন।

শেখ জামালের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সালাউদ্দিন শাকিল। ২টি উইকেট নেন আসেলা গুনারত্নে।

জবাবে ব্যাট করতে নেমে ইমতিয়াজ হোসেনের ৭৪ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে শেষ বলে জয় পায় শেখ জামাল। তানভীর হায়দার করেন ৩৯ রান। এছাড়াও অধিনায়ক নুরুল হোসেন সোহান ৩২, এনামুল হক ২৮, নাসির হোসেন ২৫ ও গুনারত্নে ২০ রান করেন।

মোহামেডানের হয়ে সোহাগ গাজী সর্বোচ্চ ৩টি উইকেট নেন। চতুরাঙ্গা ডি সিলভা নেন ২টি উইকেট।

  • সর্বশেষ