শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ব্রিকসের আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত ◈ হরমুজের পর বাব-আল-মান্দেবও হাতছাড়া, নতুন সংকটে ট্রাম্প ◈ ঢাকাসহ ১৩ সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ পর্যটক ভিসায় এসে অপরাধের সাম্রাজ্য, বিদেশিদের নতুন হটজোন বাংলাদেশ ◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ০৯:০৪ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫৩৭ কোটি টাকায় বিএসসির জন্য চীন থেকে অসছে আরো ৬টি জাহাজ

তরিকুল সুমন: ২)চায়না ন্যাশনাল মেশিনারী ইমপোর্ট এন্ড এক্সপোর্ট কর্পোরেশন (সিএমসি) থেকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জন্য এ জাহাজগুলো সংগ্রহ করা হবে। এ জন্য চীন সফর করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

৩)শুক্রবার চীনে (বেইজিংয়ে) সিএমসি অফিস পরিদর্শন করেন এবং সিএমসির ভাইস প্রেসিডেন্ট ক্যাঙ্গ হুবাইও এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ঢাকার চারপাশের সার্কুলার নৌপথ, সার্কুলার সড়ক, মেরিন একাডেমীতে বিশ্বমানের নাবিক গড়ে তুলতে চীনের সহযোগিতা প্রদানের বিষয়ে আলোচনা হয়। এছাড়া চীন থেকে বিএসসির জন্য আরো ৬টি জাহাজ সংগ্রহের বিষয়েও আলোচনা হয়।

৪)এসময় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর ইয়াহ ইয়া সৈয়দ এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম উপস্থিত ছিলেন।

৫)এ পর্যন্ত এম.ভি বাংলার জয়যাত্রা, এম.ভি বাংলার সমৃদ্ধি, এম.ভি বাংলার অর্জন, এম.ভি বাংলার অগ্রযাত্রা এবং এম.ভি বাংলার অগ্রদূত জাহাজ বিএসসির বহরে যুক্ত হয়েছে। প্রতিমন্ত্রী ২৪ মার্চ রাতে দেশে ফেরার কথা রয়েছে।

  • সর্বশেষ