শিরোনাম
◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ, গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ০৯:৪৫ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পেশাল অলিম্পিকে ২২টি স্বর্ণসহ বাংলাদেশের ৩৮টি পদক জয়

আক্তারুজ্জামান : ২. সংযুক্ত আরব আমিরাতে শেষ হয়েছে শারীরিকভাবে প্রতিবন্ধী অ্যাথলেটদের স্পেশাল অলিম্পিক। আবুধাবিতে অনুষ্ঠেয় স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমসে ২২টি সোনা, ১০টি রুপা ও ছয়টি ব্রোঞ্জ নিয়ে মোট ৩৮টি পদক জিতেছে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দল। এবারের আসরে বিশ্বের ১৯০টি দেশ থেকে ৭ হাজার এ্যাথলেট অংশ নিয়েছিল।

৩. গত ১৪ মার্চ জমকালো উদ্বোধনে শুরু হয়েছিল এবারের আসর। সাতদিনব্যাপী এ প্রতিযোগীতার পর্দা নেমেছে গত বৃহস্পতিবার রাতে। শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত এবারের টুর্নামেন্টে মোট ২৪টি ইভেন্ট ছিল।

৪. বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দল ১১টি ইভেন্টের জন্য ১৩৯জন অ্যাথলেট পাঠিয়েছিল। যার মধ্যে সাঁতার, বোচি, টেবিল টেনিস, হ্যান্ডবল, ফুটবল, বাস্কেটবল, ভলিবল এবং অ্যাথলেটিকস। নারী ও পুরুষের সম্মিলিত ১৩৯ জনের দল শুক্রবার রাতে দেশে ফিরবে।

৫. বিশ্বের সবচেয়ে মানবিক ক্রীড়া ইভেন্ট বলা হয় স্পেশাল অলিম্পিককে। সব মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন সেটাকে সফল করতেই এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। যেখানে শুধুমাত্র শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধীরা অংশ নিতে পারে।

  • সর্বশেষ