শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২২ মার্চ, ২০১৯, ০৬:৪১ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০১৯, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিপিএলে হ্যাট্রিক সেঞ্চুরি বিজয়ের

নিজস্ব প্রতিবেদক: ২. ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুক্রবার ফতুল্লা খান সাহেব স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের বিপক্ষে সেঞ্চুরি করেন প্রাইম দোলেশ্বরের অধিনায়ক আনামুল হক বিজয়। এই শতকের মাধ্যমে হ্যাট্রিক সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে বিরল রেকর্ড করেন। এর আগে হ্যাট্রিক সেঞ্চুরি লিস্ট ‘এ’ ক্রিকেটের এ প্রতিযোগিতায় করতে পেরেছিলেন কেবল মাত্র একজন ক্রিকেটার।

৩. ডিপিএলের ইতিহাসে টানা তিন ম্যাচে শতক হাঁকানোর রেকর্ডটি এতদিন ছিল মোহাম্মদ আশরাফুলের দখলে। কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে গত মৌসুমে এ অর্জনে রেকর্ড বইয়ে নাম লেখান তিনি। নিজেদের শেষ তিন ম্যাচে শতক হাঁকিয়ে বাংলাদেশের ক্রিকেট বিরল ইতিহাস গড়েন তিনি। আর এক মৌসুম পর এসে একই রেকর্ডে নাম লেখালেন বিজয়।

৪. আগের দুই ম্যাচে ১০০ ও ১০১ করার ফলে আবাহনীর বিপক্ষে ম্যাচটিতে বিজয়ের সামনে সুযোগ ছিল শতকের হ্যাটট্রিক করার। যা ইনিংসের ৪২তম ওভারে এসে পূর্ণ করেন ডানহাতি এ ব্যাটসম্যান। এটি তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১২তম শতক। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে সর্বাধিক শতক হাঁকানোর রেকর্ড তামিম ইকবালের। তার দখলে ১৬টি শতক। তার পরবর্তী অবস্থানেই এখন বিজয়।

  • সর্বশেষ