শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ০৮:৫৬ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোলাযাত্রা উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি বিনিময় করছে বিজিবি ও বিএসএফ

হিলি প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দোলযাত্রা (হোলি) উপলক্ষে হিলি সীমান্তে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে হোলি উৎসবের শুভেচ্ছা বিনিময় করেছে দু-দেশের সীমান্তরর্ক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সদস্যরা।

বৃহস্পতিবার (২১মার্চ) সকাল সাড়ে ১১টায় সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১১নং সাব পিলারের নিকট চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিএসএফ ভারত হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সংগ্রাম ও এনামুল হক পৃথক ভাবে বাংলাহিলি আইসিপি ক্যাম্প কমান্ডার চানঁ মিয়ার হাতে মিষ্টির প্যাকেট উপহার দেন এবং কুশল বিনিময় করেন। এ সময় সেখানে দুই বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

হিলি সিপি ক্যাম্প কমান্ডার চানঁ মিয়া জানান, সীমান্তের সোহার্দ-সম্প্রতি বজায় রেখে নিজ নিজ অবস্থানে থেকে দু’বাহিনী যেন মিলে মিশে দায়িত্ব পালন করতে পারি, এজন্য প্রতিবছর ভারত ও বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসব গুলোয় মিষ্টিসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।

  • সর্বশেষ