শিরোনাম
◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি

প্রকাশিত : ২১ মার্চ, ২০১৯, ০৩:৩৬ রাত
আপডেট : ২১ মার্চ, ২০১৯, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকসু নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে, জানালেন উপাচার্য ড. ইফতেখার উদ্দিন

নিউজ ডেস্ক : ২) তিন দশক বাদে ডাকসু নির্বাচন দেখার পর এবার চাকসু নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডির সভায় চাকসু নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। তবে নির্বাচনের দিন-তারিখ এখনও ঠিক হয়নি বলে জানান তিনি।

৩) অধ্যাপক ইফতেখার চৌধুরী বলেন, ধাপে ধাপে কয়েকটি কাজ শেষ করে চাকসু নির্বাচনের তারিখ ঠিক করা হবে।

৪) ডাকসুর মতো চাকসুতেও সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। ওই বছরের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে সর্বদলীয় ছাত্র ঐক্য বিজয়ী হয়েছিল ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে।

৫) বাকশাল (বর্তমানে বিলুপ্ত) সমর্থিত জাতীয় ছাত্রলীগের নেতা মো. নাজিম উদ্দিন ভিপি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা আজিম উদ্দিন আহমেদ জিএস এবং ছাত্রদলের নেতা মাহবুবুর রহমান শামীম এজিএস নির্বাচিত হয়েছিলেন।

৬) তিন দশক পর গত ১১ মার্চ ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনও চাকসু নির্বাচনের দাবি তোলে।

৭) এই প্রেক্ষাপটে বুধবার উপাচার্যের সভাপতিত্বে বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা সভা বসে। তাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন করার সিদ্ধান্ত হয়।

৮) উপাচার্য ইফতেখার উদ্দিন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন সংক্রান্ত নীতিমালা অনেক পুরনো। এটি যুগোপযোগী করার জন্য নীতিমালা প্রণয়ন কমিটি হবে। বিভিন্ন ধাপ অতিক্রম শেষে নির্বাচনের পরিবেশ তৈরি করে তারিখ ঘোষণা হবে।

সূত্র : বিডি নিউজ

  • সর্বশেষ