শিরোনাম
◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতার ‘মিনি ঢাকা’য় অগ্নিকাণ্ডের পরও অনিয়মের রমরমা: ‘শিখা ইন’ ট্র্যাজেডির পরও টনক নড়েনি ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব

প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯, ০৪:৪৮ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০১৯, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোট ছাড়াই নির্বাচিত হওয়ার প্রবণতা বাড়ছে, এটাকে কোনোভাবেই নির্বাচন বলা যায় না, বললেন হাফিজ উদ্দিন খান

জুয়েল খান : নির্বাচন মানেই হচ্ছে প্রতিযোগিতা করা। যখন কেউ নির্বাচন ছাড়াই বিজয়ী হচ্ছে সেখানে প্রতিযোগিতার কোনো প্রশ্নই উঠছে না। তাহলে কেন বলা হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, এক্ষেত্রে সিলেকটেড বলা যেতে পারে বলে মনে করেন তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মো. হাফিজ উদ্দিন খান।

তিনি বলেন, অতীতে দুই একটা জায়গায় বিশেষ কোনো কারণে কারো প্রার্থিতা বাতিল হলে সেক্ষেত্রে কেউ একজন নির্বাচন ছাড়াই জয়ী হতো, তবে এমনটা খুবই কম। এখন ব্যাপকহারে এটা লক্ষ করা যাচ্ছে, তবে কেন হচ্ছে সেটা সরকারকে তদন্ত করে বের করতে হবে। প্রতিদ্বন্দ্বিতা ছাড়া যেমন নির্বাচন হয় না, তেমনি নির্বাচন ছাড়া গণতন্ত্র সুসংহত হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়