শিরোনাম
◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ১৮ মার্চ, ২০১৯, ১১:২৮ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০১৯, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী-পুরুষের দায়েমি ফরজ ও সুন্নতগুলো

আল-আমিন : পুরুষ এবং মহিলাদের দায়েমি (সর্বাস্থায়) ফরজ কয়টি ও কি কি?

একজন পুরুষের দায়েমি ফরজ ৩ টি:
১। সবসময় ঈমানী হালতে থাকা।
২। সতর ঢেকে রাখা।
৩। মা-বোনকে পর্দায় রাখা।

একজন মহিলার জন্য দায়েমি ফরজ ৫ টি:
১। সবসময় ঈমানী হালতে থাকা।
২। সতর ঢেকে রাখা।
৩। পর্দা করা।
৪। ছোট আওয়াজে কথা বলা।
৫। স্বামীর সম্পদের হেফাজত করা।

পুরুষের দায়েমি সুন্নত ১০টি:
১। শুধু গোসল এবং ঘুমব্যতীত ২৪ ঘন্টা মাথায় টুপি রাখা।
২। চুল সুন্নত তরিকায় কাঁটা, (চুল কাটার সুন্নত তরিকা হলো তিনটি- ক. সমস্ত চুল ছেঁটে ফেলা। খ. পেছনে বাবরি রাখা। গ. মাথার চারপাশ থেকে সমান মাপে চুল কাটা।
৩। মোছ খাটো করা।
৪। মেসওয়াক করা।
৫। দাড়ি লম্বা রাখা।
৬। সুন্নতি পোষাক পড়া।
৭। প্রতিসপ্তাহে কম পক্ষে একবার নখ কাটা।
৮। গুপ্তস্থানের লোম পরিস্কার করা। (৪১ দিনের মধ্যে কমপক্ষে একবার কাঁটতেই হবে)
৯। পায়খানার রাস্তায় ঢিলা এবং
১০। প্রশ্রাবের রাস্তায় কুলুপ ব্যবহার করা।

একজন মহিলার জন্য দায়েমি সুন্নত ৭ টি:
১। মাথার চুল আঁছড়িয়ে সুন্দরভাবে পরিপাটি রাখা।
২। মেসওয়াক করা।
৩। সুন্নতি পোষাক পরিধান করা।
৪। সপ্তাহে কমপক্ষে একবার নখ কাঁটা।
৫। গুপ্তস্থানের লোম পরিষ্কার করা। (৪১ দিনের মধ্যে কমপক্ষে একবার কাঁটতেই হবে)
৬। পায়খানার রাস্তায় ঢিলা ব্যবহার করা।
৭। মাসিক চলাকালীন সময় পট্টি ব্যবহার করা। (সূত্র : রাহে নাজাত)

  • সর্বশেষ