শিরোনাম
◈ ইতালিসহ ইউরোপে চাকরির সুযোগ: বিনা মূল্যে প্রশিক্ষণ পাবেন ৩ হাজার বাংলাদেশি, আবেদন করবেন যেভাবে ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই, বদলাবে শিখনপদ্ধতি ◈ লন্ডন হাইকমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভিসা সার্ভার নিয়ে সতর্কবার্তা ◈ পঞ্চগড়ে এক টাকায় চারটি লাউ, ২ টাকায় ১ কেজি পেঁপে; উৎপাদন খরচ না পেয়ে গাছ কাটছেন কৃষক ◈ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমাই পাহাড় কাটা, হুমকিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জীববৈচিত্র্য ◈ দেশে গ্যাস উৎপাদনে বড় ধস, এক বছরে কমেছে ৬৮ বিলিয়ন ঘনফুট: এলএনজি আমদানিনির্ভরতা বাড়ার শঙ্কা ◈ আ‌মে‌রিকা হামলা কর‌লে উপসাগরজুড়ে পাল্টা আঘাতের পরিধি বাড়াবে ইরান: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতি‌বেদন ◈ ইসরায়েলের প্রতিরক্ষায় ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের ◈ দুই মাস আগে আপত্তি, এখন ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর পাশে এএফসি  ◈ বাংলাদেশের রাজনীতিতে ‘গুপ্ত’ বিতর্ক কেন, বিএনপি-জামায়াতের বিরোধে বাড়ছে অবিশ্বাস?

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ১১:৩৭ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ফিরলো নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী’

ইসমাঈল ইমু : সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ১৪তম ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন-২০১৯ ও ৫ম নেভী ডিফেন্স এক্সিবিশন-২০১৯ এ সফলভাবে অংশগ্রহণ শেষে মঙ্গলবার দেশে ফিরেছে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী’। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট, মোংলা, কমডোর এস এম মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। এসময় জাহাজে যাওয়া অফিসার ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম মহব্বত আলীর নেতৃত্বে বিভিন্ন পদবীর কর্মকর্তাসহ মোট ১৮৪ জন নৌসদস্য সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশের নৌবাহিনী জাহাজ, বিভিন্ন দেশের ১১০০টি নৌ সমরাস্ত্র কোম্পানী, নৌ পর্যবেক্ষক ও নৌ সমর বিশারদবৃন্দ অংশগ্রহণ করেন। নৌবাহিনী জাহাজের এই প্রদর্শনীতে অংশগ্রহণ এর প্রতিটি কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের সাথে সামরিক সু-সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, জাহাজটি প্রদর্শনীতে অংশ নিতে গত ২৪ জানুয়ারি মোংলার নৌ জেটি ত্যাগ করে।

  • সর্বশেষ