শিরোনাম
◈ ঢাকাসহ ১৩ সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ পর্যটক ভিসায় এসে অপরাধের সাম্রাজ্য, বিদেশিদের নতুন হটজোন বাংলাদেশ ◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৯, ০২:২৫ রাত
আপডেট : ১২ মার্চ, ২০১৯, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিআইডব্লিউটিএ’র শ্রমিক কর্মচারী ইউনিয়ন অবৈধ : হাইকোর্ট

এস এম নূর মোহাম্মদ : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সিবিএর দায়িত্ব পালনকারী সংগঠন বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়নকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সংগঠনের নিবন্ধন বাতিলের জন্য শ্রম অধিদফতরকে নির্দেশ দেয়া হয়েছে।

ওই সংগঠনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে সোমবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র বেঞ্চ এ রায় দেন।

জানা গেছে, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে শ্রম অধিদফতর থেকে নিবন্ধন পায় বিআইডব্লিউটিএ’র সংগঠন শ্রমিক কর্মচারী ইউনিয়ন। পরে এই সংগঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দরের মেডিকেল অ্যাটেন্ডেন্ট এবং বিআইডব্লিউটিএ এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবর রহমান।

আবেদনে বলা হয়, শ্রম আইন অনুযায়ী কোনো রাষ্ট্রীয় সংস্থায় তিনটির বেশি ট্রেড ইউনিয়ন নিবন্ধন পেতে পারে না। বিআইডব্লিউটিএ-তে এর আগে আরও চারটি ট্রেড ইউনিয়নকে নিবন্ধন দেয়া হয়েছে। তবে এই তথ্য গোপন করে সর্বশেষ বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়নকে বেআইনিভাবে নিবন্ধন দিয়েছে শ্রম অধিদফতর।

  • সর্বশেষ