শিরোনাম
◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ?

প্রকাশিত : ০২ মার্চ, ২০১৯, ০২:৩০ রাত
আপডেট : ০২ মার্চ, ২০১৯, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালেবান হামলায় ২৫ আফগান সৈন্য নিহত

আব্দুর রাজ্জাক : আফগানিস্তানে দেশটির সশস্ত্র রাজনৈতিক শক্তি তালেবানের হামলায় ২৫ সৈন্য নিহত হয়েছে। হেলমান্দ প্রদেশে অবস্থিত আফগান-মার্কিন যৌথ সামরিক ঘাঁটিতে চালানো হামলায় আরো ১৫ সৈন্য আহত হয়েছে বলে সামরিক বাহিনী জানিয়েছে। তবে তালেবানের অন্তত ২০ জন সদস্যকেও হত্যা করা সম্ভব হয়েছে বলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। আল-জাজিরা, ইয়ন

আফগানিস্তানে প্রায় ১৮ বছরের যুদ্ধাবসানে তালেবানের সঙ্গে শান্তি-আলোচনা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। কাতারের রাজধানী দোহায় চলমান শান্তি-আলোচনায় ২দিনের জন্য বিরতি দেয়ার পরের দিনই আফগানিস্তানের অন্যতম বৃহত্তম সামরিক ঘাঁটি শোরাবে হামলার ঘটনাটি ঘটলো।

শুক্রবারের হামলার আগে বিগত ৪৮ ঘণ্টার মধ্যে তালেবান আরো দু’বার সেখানে হামলার চেষ্টা করেছে। তবে হামলার সঙ্গে জড়িত অন্তত ২০ সদস্যকে হত্যা করা হয়েছে এবং ৩টি আত্মঘাতি বোমা জব্দ করা হয়েছে বলে সামরিক বাহিনীর বরাতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

শোরাব ঘাঁটি থেকেই আফগান সৈন্যদের সহায়তা ও পরামর্শ দিতো পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এখনো সেখানে মার্কিন সামরিক কর্মকর্তারা অবস্থান করলেও তারা নিরাপদে আছেন এবং তাদের ভবনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

  • সর্বশেষ