শিরোনাম
◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য ◈ মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা জীবনের অন্যতম হৃদয়বিদারক: সেই ছাগলকাণ্ড নিয়ে যা বললেন আসিফ নজরুল ◈ বৈশ্বিক অর্থনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত : ট্রাম্পের হুমকি উপেক্ষা করে দিল্লিতে মুখোমুখি পুতিন, জিনপিং ও মোদী ◈ ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, জানালেন চিফ হুইপ

প্রকাশিত : ০১ মার্চ, ২০১৯, ০৫:৪৪ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০১৯, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৩০টি দোকান বন্ধের ঘোষণা দিলো ফ্যাশন কোম্পানি গ্যাপ

আব্দুর রাজ্জাক : ২৩০ দোকান বন্ধ করে দিচ্ছে বিশ্বের পরিচিত ফ্যাশন ব্রান্ড গ্যাপ। মার্কিন এ কোম্পানিটি মূলত গ্যাপ নামে মুনাফা ঘাটতিতে পড়ছে তাই এটি পুরনো নাম ন্যাভিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কোম্পানিটির গ্যাপ, রিপাবলিক, ব্যানানাসহ বেশ কয়েকটি ব্রান্ড নিয়ে আরো একটি প্রতিষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এখনো নতুন নামটি ঘোষণা করা হয়নি। বিবিসি, সিএনএন, রয়টার্স

গ্যাপ পূর্বে ন্যাভি ব্রান্ড নামেই পরিচিত ছিলো। কিন্তু তারা নাম পরিবর্তন না করে গ্যাপ ব্রান্ড চালু করে। তবে এতে সুবিধান করতে পারছে না কোম্পানিটি। অন্যদিকে, ন্যাভি বেশ ভালো মুনাফা অর্জন অব্যাহত রেখেছে তাই কোম্পানিটি চলমান দোগানগুলো গুটিয়ে মূলত বড় আকারে বাণিজ্য করতে আবারো ন্যাভিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইতোমধ্যেই ভিন্ন নামে পরিচালিত ৫৫টি দোকান বন্ধ করে দিয়েছে গ্যাপ। আগামী দুই বছরের মধ্যে বাকিগুলোও বন্ধ করা হবে যদিও কোম্পানিটি বিশ্বব্যাপী মোট ৭৪২ টি দোকান পরিচালনা করে আসছে। তবে শুধু উত্তর আমেরিকা মহাদেশের দোকানগুলো বন্ধ করা হবে বলে কোম্পানিটির পক্ষ্য থেকে জানানো হয়েছে।

গ্যাপের দোকান বন্ধের ঘোষণার পরই বহু কর্মচারি চাকুরি হারানোর শঙ্কায় পড়েছেন। তবে ঠিক কোথায় কোথায় দোকান বন্ধের ঘোষণা কার্যকর করা হবে তা এখনো নিশ্চিত করা হয়নি।

  • সর্বশেষ