শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৬ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মতপ্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখতে সামহোয়্যারইন ব্লগ মুক্ত করা হোক

বিধান রিবেরু : সামহোয়্যারইন ব্লগ বন্ধ করে কী চকবাজারের আগুন ঠেকানো গেছে? কিংবা বিমানে অস্ত্র নিয়ে ওঠা? অথবা অন্যান্য দুর্ঘটনা ও অপতৎপরতা? যায়নি। কাজেই মতপ্রকাশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে দেশের প্রথম এই বাংলা ব্লগটিকে মুক্ত করা হোক। ২৬ ফেব্রুয়ারি ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের হত্যা দিবস। লেখালেখির কারণে তাকে জীবন দিতে হয়েছিলো। তিনি মুক্তমনা নামের একটি ব্লগ চালাতেন। এই মানুষটিকে হত্যার বিচার হয়নি, কিন্তু সামহোয়্যারইন ব্লগের মতো প্লাটফর্ম বন্ধ করতে কালক্ষেপণ হয় না। অভিজিতের মৃত্যুদিনে তার হত্যার বিচার শুধু নয়, ভাষার মাসে মতপ্রকাশের স্বাধীনতা চেয়ে সামহোয়্যারইন ব্লগকে অবমুক্ত করার দাবি জানাচ্ছি। সরকার বাহাদুর মনে রাখবেন ফরাসি দার্শনিক ভলতেয়ার বলেছিলেন ‘তোমার মতামতের সঙ্গে আমি হয়তো একমত নাও হতে পারি, কিন্তু তোমার মতপ্রকাশের স্বাধীনতার জন্য আমি আমার জীবন পর্যন্ত উৎসর্গ করে যাবো।’ এটার নামই গণতান্ত্রিক চেতনা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়