শিরোনাম
◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১১ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে সন্তানকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেন মা, দু’জনই নিখোঁজ

মিজান লিটন: ঢাকা-চাঁদপুরের মধ্যে চলাচলকারী এমভি হাসান ইমাম-২ চলন্ত লঞ্চ থেকে পড়ে যাওয়া সন্তানকে বাঁচাতে গিয়ে নিখোঁজ হয়েছেন মা ও সন্তান দুজনই। সোমবার বিকেলে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্য ছেড়ে আসা এমভি হাসান ইমাম-২ লঞ্চটি রাত সাড়ে ৮টায় মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদী অতিক্রমকালে এ ঘটনা ঘটে। নিখোঁজ মা ও সন্তানের পরিচয় জানা যায়নি।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সোমবার রাত ১০টায় বলেন, লঞ্চের একজন যাত্রী ৯৯৯ এ ফোন করে ঘটনাটি জানালে অভিযান পরিচালনা শুরু হয়। তবে তথ্য-দাতা ঘটনাস্থল সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। পার্শ্ববর্তী মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

তিনি জানান, এমভি হাসান ইমাম-২ লঞ্চটি রাত ৮টায় মেঘনা নদীতে আসলে চলন্ত অবস্থায় লঞ্চ থেকে একটি শিশু নদীতে পড়ে যায়। শিশুটিকে বাঁচাতে তার মা পানিতে ঝাঁপিয়ে পড়েন।

ইউএনও জানান, নিখোঁজ মা ও সন্তানের সন্ধানে ষাটনল এলাকায় মেঘনা নদীতে অভিযান চালানো হয়। তাদের সন্ধান এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের উদ্ধারকারী দল নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

এ ব্যাপারে চাঁদপুর মুখারজীঘাট এলাকার ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার মো. মোসলেহ উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা সাথে সাথে চাঁদপুর থেকে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে যাই। এসময় তল্লাশী চালিয়েও কাউকে জীবিত বা মৃত উদ্ধার করতে পারিনি। সোমবার রাত ১১ টা পর্যন্ত আমাদের এই অভিযান চলে। গতকাল মঙ্গলবারও উদ্ধার অভিযান চালানো হয়। লাশের সন্ধান পাওয়া যায়নি।

  • সর্বশেষ