শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৩ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুভাগত-হৃদয় জুটিতে শাইন পুকুরের দ্বিতীয় জয়

নিজস্ব প্রতিবেদক: মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে শুভাগত হোম ও তৌহিদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় জয় তুলে নেয় শাইন পুকুর। ২৮বলে ৮৩ রানের জুটি গড়ে তারা। ২২রানে জয় তুলে নেয় শুভাগত হোমের দল।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শাইন পুকুরের অধিনায়ক শুভাগত হোম। দলীয় ৯ রানে প্রথম উইকেট হারায় শাইনপুকুর। মাত্র দু’রান করে কাজী অনিকের বলে আউট হয়ে যায় সোহার্দি শুভ। ১৯ রানে সাব্বির হোসাইনের উইকেটের পতন হয়। ১০৯ রানে মোহাম্মেদ রাকিব আউটের পর মাঠে নামেন শুভাগত হোম।

মাঠে নেমে হৃদয়ের সাথে জুটি বেধে মোহামেডানের বোলারের উপর ঝড় তুলেন এই দু’ব্যাটসম্যান। মাত্র ২৮ বল খেলে ৮৪ রানের জুটি গড়েন তারা। মাত্র ১৮ বল খেলে ৫৮ রান করে অপরাজিত ছিলেন হোম। ৬টি ছক্কা ও চারটি চারের মার ছিলো তার এই ইনিংসে। হৃদয়ও ৬৬ (৪১) রানে অপরাজিত ছিলেন।

শাইন পুকুর ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে ।

১৯৩ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭০ রানে থামে মোহামেডানের ইনিংস। ৪৬ রানের জুটিতে প্রথম উইকেটের পতন হয় মোহামেডানের। ১৯ রান করে আউট হয়ে যায় অভিষেক মিত্র। সর্বোচ্চ রান করেন ইরফান শুক্কর। ৫২ (২৯) রানে অপরাজিত ছিলেন শুক্কর। আবদুল মাজিত ৩৩ (২০) রান করেন।

বিপিএলেও ব্যর্থ আশরাফুলের ডিপিএলে ভাগ্য সহায় হয়নি। ২০ বল খেলে ২১ রান করে আউট হয়ে যান তিনি। এর আগে লিজেন্ট রুপগঞ্জকে হারায় শাইন পুকুর। দু’জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শাইনপুকুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়