শিরোনাম
◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক ◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো ◈ চট্টগ্রাম বন্দরে অনলাইন ব্যাংকিংয়ে বিল পরিশোধ ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩২ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনজিল মোরসেদ বললেন, হাইকোর্টের রুল মানেনোটিশ দেয়া, এখানে বাস্তবায়নের কিছু নেই

আমিরুর ইসলাম : সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদ বলেছেন, হাইকোর্টের রুল মানে একটা নোটিশ দেয়া, এখানে বাস্তবায়নের কিছু নেই।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রুলের বাস্তবায়নের কিছু নেই। রুলটা হচ্ছে নোটিস। রুলে বাস্তবায়নের কোনো বিষয় থাকে না। হাইকোর্ট থেকে থেকে রায় বা আদেশ দেয়া হলে সেখানে বাস্তবায়নের বিষয় থাকে। রুল হওয়া মানে কিছুই না, কোনো নির্দেশ দেয়া হয় নাই। রুল মানে একটা নোটিশ, এটার সাথে বাস্তবায়নের কোনো সম্পর্ক নেই। রুলের মাধ্যমে নোটিশ দেয়া হয় যে বিবাদি থেকে মামলা করা হয়েছে, এটা চাচ্ছে তারা। তাদেরকে বলা হয় যে তোমরা এটার জবাব দাও, এটা হচ্ছে রুল। এখানেতো কাউকে কোনো নির্দেশ দেয়া হয় নাই যে, তুমি এটা করো। তখন এটা না করলে আদেশ বাস্তবায়নের প্রশ্ন আসবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রুল জারি হলে আদেশ বাস্তবায়নের সঙ্গে কোনো সম্পর্ক নেই। নোটিশতো মানার কিছু নেই। হাইকোর্ট নোটিশ করলো বিবাদি জবাব দেন, জবাব না দিলে মামলা একতরফা হয়ে যাবে। এটা কারো উপর কোনো আদেশ মান্য করার নির্দেশ না। এটার জন্য আদালত অবমাননার প্রশ্ন আসবে না। এটা মানারও কোনো প্রশ্ন আসবে না। নোটিশ দেয়া হয়েছে তোমার বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে, তুমি এটার জবাব দাও। জবাব দিলে দেবে, না দিলে নেই। কোর্ট একতরফাভাবে করবে। আর জবাব দিলে শুনানি করে যা হয় সিদ্ধান্ত দেবেন।

  • সর্বশেষ