শিরোনাম
◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০০ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরান ঢাকার ব্যবসায়ীরা আর্থিক স্বচ্ছল কিন্তু নৈতিকতার দিক থেকে অস্বচ্ছল মনে করেন রিয়াজ উদ্দিন আহমেদ

কেএম নাহিদ : সিনিয়র সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, মানুষ জীবনের চেয়ে টাকাকে বেশি ভালোবাসে। চকবাজারের অগ্নিকাণ্ড তারই জলন্ত উদাহরণ। লোভী বাড়িওয়ালারা বাড়িভাড়া দিয়ে তাদের দায়িত্ব শেষ বলে ভাবে। এটাতে কী গোডাউন হলো না কীহলো কী মজুদ করছে, এটা কীক্ষতিকর না পরিবেশ বান্ধব এটাদেখার কোন প্রয়োজনই মনে করে না। এই এলাকার ব্যবসায়ীরা টাকাকে খুব ভালোবাসে তাদের কাছে জীবনের মূল্য আছে বলে মনে হয় না। তারা আর্থিক ভাবে স্বচ্ছল কিন্তু নৈতিকতার দিকে অস্বচ্ছল। রোববার ডিবিসি সংবাদসম্প্রারন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রিয়াজ উদ্দিন বলেন,নিমতলীর ঘটনার পর এর চেয়ে বেশি কথা বলা হয়েছিলো। প্রধানমন্ত্রী দু:খ প্রকাশ করলেন তার পরও হয় কেনো। কিন্তু আমরা কী দেখলাম চকবাজারের চুড়িহাট্টির অগ্নিকান্ড। তখন ও তদন্ত টীম গঠনকরা হয়েছিলো। পুরান ঢাকার এই অগ্নিকান্ডও দেখবেন মানুষ আবার ভুলে যাবে। যারা এগুলো দেখার দায়িত্ব তারা টাকার কাছে তারা বিক্রি হয়ে যায়, এ ছাড়া আর কিছুই না ।

তিনি বলেন, এখন সরকার যদি পদক্ষেপ নেয়, তাহলে আমার বক্তব্য হলো। পুরান ঢাকাকে নতুনভাবে সাজাতে হবে। এই দুইশত বছর আগের শহরকে মাস্টার প্লান নিয়ে সাজাতে হবে। সরু রাস্তাঘাট বড় করতে হবে, যাতে কোন দুর্ঘটনা হলে সাহায্য করার জন্য ফায়ার সার্ভিসের গাড়ি ও এ্যাম্বুলেন্স আসতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়