শিরোনাম
◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত 

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩০ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

স্বপন দেব:ভারতীয় অনুদানে মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মিত চারটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত হাই কমিশনার ড. আর্দশ সোয়াইকা ও সিলেটের দায়িত্ব প্রাপ্ত সহকারী হাই কমিশনার এল কৃষ্ণ মূর্তি।

রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কমলগঞ্জ উপজেলার আদমপুর ও আলীনগর ইউনিয়নে এ চারটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করা হয়। এ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, স্থানীয় মণিপুরী নেতৃবৃন্দসহ ভারতীয় হাই কমিশনার অফিসের কর্মকর্তাবৃন্দ। পরিদর্শককৃত প্রকল্পগুলো হচ্ছে- আলীনগর ইউনিয়নের ২ কোটি ৫৩ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা ব্যয়ে নবনির্মিত তিলকপুর সার্বজনীন পূজা মন্দির ও মন্ডপ, ৮৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন তিলকপুর ললিতমোহন-ধনবতী মহাশ্মশানঘাট, আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে মণিপুরী থিয়েটারের জন্য নিজস্ব অর্থায়নের সাথে ভারতীয় হাইকমিশনের ৩৫ লাখ টাকার সহায়তায় নির্মাণাধীন আধুনিক মণিপুরী থিয়েটার স্টুডিও নটমন্ডপ এবং নয়াপত্তন গ্রামে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত মণিপুরী কালচারাল কমপ্লেক্স।

  • সর্বশেষ