শিরোনাম
◈ ‌বিরাট কোহ‌লি ২০২৭ সা‌লের ওয়ান‌ডে বিশ্বকাপও খেলবেন? ◈ ব্যক্তিগত বক্তব্যে কেউ আহত হলে দুঃখ প্রকাশ করছি: শিক্ষামন্ত্রী ◈ ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা কেন স্থগিত হয়নি? সংসদে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী ◈ সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি, যুদ্ধ চললে হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান ◈ ‘ফার্মের মুরগি’ বিতর্কে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী ◈ এআই ক্যামেরার পর ট্রাফিক নজরদারিতে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তি আনছে ডিএমপি ◈ রূপপুর চালাতে রাশিয়ার সহায়তায় প্রশিক্ষণ নিয়েছেন ১৩৩৬ বাংলাদেশি বিজ্ঞানী ◈ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা ◈ রাজপথে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন, ‘ভুয়া স্লোগান’ বিতর্ক ও সংসদে পড়ার টেবিলে ফিরার আহবান শিক্ষামন্ত্রীর

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩৪ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি অর্থবছরে বৈশ্বিক শস্য উৎপাদন ২ কোটি টন কমবে

নূর মাজিদ : ২০১৮-১৯ অর্থবছরে বিশ্বব্যাপী দানাদার খাদ্য শস্যের উৎপাদন ২ কোটি টন কমবে। ইন্টারন্যাশনাল গ্রেইন কাউন্সিল নামক একটি বৈশ্বিক সংস্থা তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, চলতি অর্থবছরে গমের এবং ভূট্টার উৎপাদন ২১ কোটি টন হবে। যা বিগত তিন বছরের মধ্যে সবচাইতে কম উৎপাদনের রেকর্ড স্থাপন করবে। চলতি বছর দানাদার শস্যের চাইতে অন্যান্য ফসলের চাষ বেশি হওয়ায় উৎপাদনের মাত্রা কমবে। কমোডিটি অনলাইন

তবে উৎপাদন কমলেও বিশ্বব্যাপী দানাদার শস্যের চাহিদা বাড়বে বলেও সংস্থাটি পূর্বাভাষ দেয়। তারা জানায়, বর্তমানে বিশ্বে রেকর্ড পরিমাণ দানাদার শস্যের মজুদ রয়েছে। টানা দ্বিতীয় বছরের ন্যায় এই বিপুল পরিমাণ মজুদ তৈরি হয়েছে। বর্তমানে বিশ্বব্যাপী ৫৯ কোটি টন বিভিন্ন প্রকার দানাদার শস্য মজুদ রয়েছে। ফলে সহসাই বিশ্ব বাজারে দানাদার শস্যের আকস্মিক মুল্য বৃদ্ধির সম্ভাবনা নেই।

একইসঙ্গে, দানাদার শস্যের বৈশ্বিক বানিজ্যিক লেনদেনেও পূর্বের অর্থবছরের ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল গ্রেইন কাউন্সিল। বিশেষ করে, গম, বার্লি এবং যবের আমদানি চাহিদা অপরিবর্তিত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়