শিরোনাম
◈ ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু? ◈ পর্যটক ও বাসিন্দাদের জন্য ‘সিভিলিটি গাইডবুক’ আনছে দুবাই ◈ লাল কার্ডের পর এবার ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের মিডফিল্ডার ◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪১ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসামে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১৩৩

আব্দুর রাজ্জাক : ভারতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে। আসামের গোলাঘাট ও জোরহাট জেলায় এই মর্মান্তিক ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। নিহতদের অধিকাংশই চা শ্রমিক এবং আরো অন্তত ৭২ জন আহতাবস্থায় চিকিৎসাধীন আছে বলে রাজ্য প্রশাসন নিশ্চিত করেছে। হিন্দুস্তান টাইমস, আল-জাজিরা, ওয়াশিংটন পোস্ট

মর্মান্তিক এ ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী সার্বানন্দ সনোয়াল শনিবার এক বিবৃতিতে তার রাজ্যে অবৈধ পানীয়ের বাজারজাত সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন এবং প্রশাসনকে জড়িতদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, মৃতদের জন্য ২ লাখ রুপি ও চিকিৎসাধীন অবস্থায় থাকা নাগরিকদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

আসামের ঘটনায় বিষাক্ত মদ পরীক্ষা করে তাতে বিষাক্ত উপাদান পাওয়া গেছে বলে স্থানীয় পুলিশের মুখপাত্র জুলিয়ে সনোয়াল জানিয়েছিলেন।

ভারতের বিভিন্ন এলাকায় স্বল্প মূল্যে মদ সরবরাহে স্থানীয়ভাবে এই পানীয় উৎপাদন করা হয় যার কোন লাইসেন্সও যেমন নেই তেমনটি নেই মানের নিশ্চয়তাও। এবারো এই মদে যে মিথাইল অ্যালকোহলের প্রমাণ পাওয়া গেছে তা মানুষের শরীরে প্রবেশ করলে ¯œায়ুতে আঘাত করে এবং মৃত্যুর দিকে ধাবিত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়