শিরোনাম
◈ চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ থেকে ১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী ◈ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি ◈ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ◈ পোষা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ◈ শূন্য থেকে তিন ঘণ্টা ঘুমাই: জাপানের প্রধানমন্ত্রীর অস্বাভাবিক ঘুমের অভ্যাসে চমকে দেশ, শুরু তুমুল বিতর্ক ◈ সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের সুযোগ নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ফিঙ্গারপ্রিন্ট না মিললে ভোগান্তি কমাতে এনআইডি যাচাইয়ে আসছে আইরিশ স্ক্যান

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৮ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চকবাজারে আবার আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে আহত ৭

নিউজ ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ডের তিনদিন পর শনিবার চকবাজারের চুড়িহাট্টা এলাকায় নতুন করে বিদ্যুতের তারে আগুনের ফুলকি (স্পার্ক) দেখে আতঙ্কে মসজিদ থেকে বের হতে গিয়ে আহত হয়েছেন সাতজন মুসুল্লী।

সন্ধ্যায় ওই এলাকায় পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সংযোগ চালুর চেষ্টা করে কর্তৃপক্ষ। এসময় বিভিন্ন জায়গায় আগুনের ফুলকি দেখে এলাকার মসজিদে থাকা মুসল্লীরা আতঙ্কিত হয়ে পড়েন।

তাড়াহুড়ো করে বের হতে গিয়ে আহত হন সাত জন মুসুল্লী। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী।

বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে আরো কয়েকটি ভবনে। এ ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।

আগুন লাগার পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ওই এলাকায়। ক্ষতিগ্রস্ত ভবগুলোর বাসিন্দারা এখনো ফিরতে শুরু করেননি। একটি ভবনের বাসিন্দা জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগ না দেয়া পর্যন্ত তারা বাসায় ফিরবেন না।

দিনের আলোতে চেষ্টা না করে অন্ধকারে কেন বিদ্যুৎ সংযোগ দেয়ার চেষ্টা; তা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী।

সূত্র : চ্যানেল আই

  • সর্বশেষ
  • জনপ্রিয়