শিরোনাম
◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৭ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বহুল প্রত্যাশিত কর্ণফুলী টানেলের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শহিদুল ইসলাম: কর্ণফুলী নদীর তলদেশে বোরিং মেশিন (টিবিএম) দিয়ে খননের মাধ্যমে বহুল প্রত্যাশিত টানেলের নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। রোববার সকাল ১০ টায় নেভাল একাডেমি থেকে আনোয়ারা পর্যন্ত সোয়া তিন কিলোমিটার দৈঘ্যের টানেলটি আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার কথা রয়েছে।

উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যে সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন, কর্ণফুলী টানেল প্রকল্পের পরিচালক হারুনুর রশিদ চৌধুরী। টানালেটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৪৪৬ কোটি ৬৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ৩ হাজার ৬৪৭ কোটি ২০ লাখ এবং প্রকল্প সাহায্য ৪ হাজার ৭৯৯ কোটি ৪৪ লাখ টাকা। প্রকল্প সাহায্য প্রদানকারী উন্নয়ন সহযোগী সংস্থা হচ্ছে চায়না এক্সিম ব্যাংক। ২০২০ সালের জুন মাসের মধ্যে টানেলটির প্রকল্প সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ২০১৭ সালের ৫ ডিসেম্বর থেকে প্রকল্প বাস্তবায়নের সময় গণনা শুরু হয়।‘ওয়ান সিটি অ্যান্ড টু টাউন’ মডেলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কে সংযুক্তিসহ ৭টি উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্ণফুলী নদীর তলদেশে চার লেনের টানেল সড়ক নির্মাণ করছে। দুইটি টিউবের ৩ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ মূল টানেল হবে। টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার অ্যাপ্রোচ রোড এবং ৭২৭ মিটার ওভারব্রিজ আনোয়ারা উপজেলাকে চট্টগ্রাম শহরের সঙ্গে সংযুক্ত করবে। টানেলটি নির্মাণ শেষ হলে চট্টগ্রাম একটি অন্যতম আধুনিক শহর হিসেবে প্রতিষ্ঠা পাবে।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহাবুব আলম বলেন, দ্রুত এই টানেলের কাজ শেষ হলে আমূল পরিবর্তন আসবে দেশের অর্থনৈতিক প্রবাহেও। চট্টগ্রাম অঞ্চলের কোটি মানুষের ভাগ্য বদলে দেবে। এদিকে কর্ণফুলী টানেল নির্মাণ কাজ উদ্বোধনের পর নগরীর সিডিএর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার পাইলিং প্রকল্পের উদ্বোধন শেষে সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী বলে জানাগেছে।

  • সর্বশেষ