শিরোনাম
◈ ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’, বিভাগ দাবিতে ডেপুটি স্পিকারের রসিকতা (ভিডিও) ◈ পুলিশকে বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ রাষ্ট্রপতির ◈ সিটি কর্পোরেশনের বড় সিদ্ধান্ত ঢাকার হকারদের নিয়ে ◈ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা! ◈ ৮ কোম্পানির ১৪ কাশির সিরাপে মাদক উপাদান, প্রেসক্রিপশন ছাড়া বিক্রি বন্ধের উদ্যোগ! ◈ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ ◈ গুজব রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ জিরো পয়েন্ট থেকে সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক ◈ অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৮ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়াতে অমর একুশে পালন

হাবিবুর রহমান সোহেল: মহান একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও রামুর গর্জনিয়া কচ্ছপিয়ার সর্বস্তরের মানুষ। নাইক্ষ্যংছড়ি শহীদ মিনার ও কচ্ছপিয়া গর্জনিয়ার শহীদ বেদীতে পুষ্পমালা অর্পণ মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

একুশের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. কামাল উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ, জেলা পরিষদ সদস্য ক্যনুওয়ান চাক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইমরান মেম্বার, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহাঈীর আলম কাজল, তথ্য ও গবেষনা সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, শহীদ মিনারে পুষ্পমালা অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন ও সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনা করেন। পরে একে একে নাইক্ষ্যংছড়ির সর্বস্তরের মানুষ পুষ্পমালা অর্পণের মাধ্যমে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে রামুর গর্জনিয়া কচ্ছপিয়াতে সকল শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিক সমাজ শহীদ বেদীতে পুষ্পমালা অর্পণ মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। শহীদ বেদীতে শ্রদ্বানিবেদন করেন, গর্জনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কচ্ছপিয়া উচ্ছবিদ্যালয়, গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসা, কচ্ছপিয়া কেজি স্কুল ও জুনিয়র হাই স্কুল, পুয়েগারখিল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাঝির কাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, জাউজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, জুমছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, দৌছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়। গর্জনিয়া কচ্ছপিয়ার এক মাত্র মডেল ও কচ্ছপিয়ার বাতিঘর নামে পরিচিত বিদ্যাপিট, কচ্ছপিয়া কেজি স্কুলের শত শত শিক্ষার্থী সকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে, একটি বিশাল র‌্যালি বের করে। তারা কচ্ছপিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারও স্কুুলে এসে আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্টানের আয়োজন করেন।

দুপুর ১২ টায় স্কুলের শিক্ষক নুরুল বশরের পরিচালনায়, স্কুলের প্রতিষ্টাতা নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ও প্রধান উপদৃষ্টা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গর্জনিয়া পুলিশ ফাড়িঁর এএসআই নুরুল্লাহ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমাদের সময় মিডিয়া গ্রুপ ও সিপ্লাস টিভি প্রতিনিধি ও দৈনিক ককসবাজার প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার আলহাজ্ব হাবিবুর রহমান সোহেল, স্কুলের প্রধান শিক্ষক রাবেয়া খানম, ইয়াছমিন আক্তার, আবু নাছের, তৈয়ব উল্লাহ, নুরুল আমিন, আবদুল মান্নান প্রমুখ

  • সর্বশেষ