শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩৫ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৈত্যাকৃতির বাঁধাকপি! চমক অস্ট্রেলীয় দম্পতির

মুসফিরাহ হাবীব: ৯ মাসে এক দৈত্যাকৃতির বাঁধাকপি ফলিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার এক দম্পতি। মনে হতে পারে এ যেন কোনো শিশুপাঠ্যের গল্প কিংবা অ্যালিসের আজব জগত। কিন্তু না, একেবারে খাঁটি বাস্তবেই এমন মানুষের সমান আকৃতির বাঁধাকপি নিজেদের ক্ষেতে ফলিয়ে অসাধ্য সাধন করেছেন রোজমেরি নরউড ও তাঁর স্বামী সিন ক্যাডম্যান।

অস্ট্রেলিয়ার জ্যাকেস মার্শ এলাকায় তাসমানিয়ান উপত্যকায় পর্যটকদের জন্য ‘ফরেস্ট ওয়াক লজ’ নামে একটি পরিবেশবান্ধব অতিথিশালা তৈরি করেছেন এ দম্পতি। সেখানে জৈবপ্রযুক্তি ব্যবহার করে নানা রকমের শাকসবজি চাষ করেন তারা।

গত বছরের এপ্রিল থেকে শুরু হয়েছিল এ বাঁধাকপির চাষ। তারপর বছরখানেক ধরে যত্নআত্তি করে, পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচিয়ে তারা এত বড় করে তুলেছেন কপিটিকে। দেখলে সত্যিই বিস্মিত হতে হয়।

কিভাবে ঘটল এমন ঘটনা? উত্তরে দম্পতি জানান, এর পেছনে আছে সুন্দর, আর্দ্র বসন্ত, চমৎকার বৃষ্টি ও গ্রীষ্মের উষ্ণ আবহাওয়া। আর পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে সূক্ষ সুতার জাল দিয়ে বাঁধাকপি চাষের এলাকাটি ঘিরে রাখা হয়েছিল। সেইসঙ্গে ছেড়ে রাখা হয়েছিল ছোট সাইজের ক্যাঙারু ও পোসাম নামে এক ধরনের ইঁদুর।

তারপর থেকে জানুয়ারি মাস পর্যন্ত আর কিছু করতে হয়নি তাদের। দৈত্যাকৃতির এ বাঁধাকপি দিয়ে এখন অতিথিশালায় আসা অতিথিদের জন্য দু’সপ্তাহের স্যালাড ও তরকারি রান্না হবে বলেও জানিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়