শিরোনাম
◈ প্রবাসীদের জন্য সুখবর: বিদেশে থাকা বাংলাদেশিদের পাসপোর্ট সংশোধনের সময় আরও ৬ মাস বাড়ল ◈ নৌবাহিনীর প্রধান হিসেবে র‌্যাঙ্ক ব্যাজ পেলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ◈ বিরোধী দলের আপত্তি সত্ত্বেও তড়িঘড়ি করে পাস করা ইনভেস্ট বাংলাদেশ আইনে কী আছে? ◈ ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর ◈ হ্রদের পানি স্বাভাবিক, ৫ দিন পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ◈ মীর মুগ্ধসহ ১১ জন হত্যা: আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি আজ ◈ ফিফা ফুটবলকে ধ্বংস করছে, সভাপ‌তি ইনফান্তিনোর পদত্যাগ চেয়ে সরব স্প‌্যা‌নিশ লা লিগা প্রধান  ◈ মেসির রহস্যজনক ভিডিও নিয়ে মুখ খুললেন আ‌রেক আ‌র্জেন্টাইন তারকার বাবা ◈ জ্বালানি সংকট নিরসনে তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন, সিদ্ধান্ত আসছে আগামী মাসে : প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদত্যাগের ইঙ্গিত, সাংবিধানিক প্রক্রিয়া শুরু হতে পারে আগস্টে

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৯ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীকে সৃজনশীল কূটনীতি দেখিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বললেন সুভাষ সিংহ রায়

হ্যাপি আক্তার : রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় বলেছেন, সমৃদ্ধির অনেক জায়গায় আমরা পৌঁছেছি, কিন্তু রাজনীতির গুণগতমান উন্নয়নে অনেক সময় আমরা খেয়াল করিনি। তবে সৃজনশীল কূটনীতি পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতবর্ষে রাজনীতিতে বিপরীতমুখী যে ধারা দুই সরকারের নেতৃত্বে, সেখানে দেশের স্বার্থকে সংরক্ষণ করে দুই সরকারের সঙ্গে সম্পর্কের একটি জায়গা তৈরি করা যায় তা তিনি দেখিয়ে দিয়েছেন। মঙ্গলবার রাতে সময় টেলিভিশনের ‘সম্পাদকীয়’ টকশোতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরের কথা উল্লেখ করে সুভাষ সিংহ রায় বলেন, তিনি যখন বিদেশে যান, দেশে ফিরে তিনি দু তিন দিনের মাথায় সংবাদ সম্মেল করেন এবং সব বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে নানা প্রশ্নের উত্তর দেন। এই যে জবাবদিহিতা তিনিই সবচেয়ে বেশি চান। আর চান বলেই সংসদে আলোচনার জায়গাটি উন্মুক্ত করছেন।

সুভাষ সিংহ রায় বলেন, সংসদে এক সময় যে আলোচনা হতো, সেই আলোচনা সবসময় জাতিকে সমৃদ্ধ করেনি। ১৪ দলের অন্যতম নেতা রাশেদ খান মেনন যখন বলেছেন, সংবিধানে যে ২৫ অনুচ্ছেদ তা ভঙ্গ হচ্ছে কিনা আলোচনা করা দরকার। তার এই আহ্বানকে সাধুবাদ জানাই।

তিনি বলেন, সৌদি আরব এখন শ্রমঋণ খুলতে চায় বাংলাদেশে। এই অগ্রগতির জায়গাটি নিয়ে ভাবতে হবে। এটি আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংজ্ঞা দিয়ে গেছেন, সেই সংজ্ঞার ধারা থেকে আমরা অগ্রগতিতে এগিয়েছি। তার সেই সৃজনশীল কূটনীতির ধারাবাহিকতায় দেশ আজ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়