শিরোনাম
◈ দাবদাহ মোকাবিলায় বাংলাদেশের পোশাক কারখানায় শীতলীকরণ প্রযুক্তি, ৪ বছরেই বিনিয়োগ ফেরত! ◈ সেই আগুন সন্ত্রাসেই ভরসা আওয়ামী লীগের! ◈ কুমিল্লার স্কুলছাত্র অপ্রতিম হত্যায় পুলিশের বক্তব্যে যে ৩ প্রশ্নের উত্তর মেলেনি! ◈ অ‌ধিনায়ক বাবর আজম‌কে ওয়া‌সিম আকরাম, কিছু না জানলে কি ইংল‌্যা‌ন্ডে ছোলা বিক্রি করতে এসেছিলে? ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয় খুঁজছে পুলিশ, তৈরি হচ্ছে তালিকা ◈ মেসিকে বার্সেলোনায় ফেরাতে চেয়েও পারেননি! কারণ জানা‌লেন প্রাক্তন সতীর্থ জাভি ◈ র‌শিদ খান নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ, সরব আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৪ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াসার লাইন থেকে প্রভাবশালীদের পানির অবৈধ ব্যবসা, সরকার বছরে রাজস্ব হারাচ্ছে প্রায় ১১ কোটি টাকা

হ্যাপি আক্তার : প্রকাশ্যে ওয়াসার লাইনে পাম্প লাগিয়ে রাজধানীর দিলকুশায় পানির অবৈধ ব্যবসা করছে একটি সংঘবদ্ধ চক্র। হোটেল, রেস্তোরা, অফিস- আদালত, নানা বাণিজ্যিক অফিস আর ফুটপাতের টংঘরে এ পানি নগদ দামে বিক্রি হয় বড় বড় ড্রামে ভরে। এটি এখন নুরুর পাম্প নামে পরিচিত। এই অবৈধ কারবারের মূল হোতা যুবলীগ নেতা নুরুল ইসলাম নুরু বলে জানিয়েছে ওয়াসা আর স্থানীয়রা। ইনডিপেনডেন্ট টেলিভিশন।

ওয়াসার পানি চুরির হিড়িক। তাও একদিন নয়, দুইদিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর। সারি সারি ড্রাম ভর্তি পানি যাচ্ছে নুরুর পাম্প থেকে। তাও আবার দিনের বেলায়, খোদ দিলকুশা বানিজ্যিক এলাকার মতো জনবহুল স্থানে। কিন্তু কারো টু শব্দ করার জো নেই। কারণ পানি যারা বিক্রি করছে তারা এলাকায় প্রভাবশালী।

এলাকাবাসী বলছেন, শুধু দিলকুশা নয়, ফকিরাপুল, দৈনিকবাংলা মোড়, স্টেডিয়ামপাড়া, মতিঝিলসহ আশপাশের বিস্তির্ণ এলাকায় হোটেল, রেস্টুরেন্ট, অফিস ও ফুটপাতের ব্যবসায়ীদের কাছে বিক্রি হয় এই চোরাই পানি। এভাবে পাম্প বসিয়ে পানি টেনে নেয়ার কারণে ওয়াসারা স্থানীয় গ্রাহকরা নিয়মিত পানি পাচ্ছে না বলেও অভিযোগ আছে।

স্থানীয়রা আরো বলেন, ওয়াসা থেকে যে পানি চুরি করছে এই নুরু দিলকুশা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি। স্থানীয় যুবলীগেরও নেতা তিনি।

অভিযোগ ওঠেছে, স্থানীয় প্রভাবশালীদের সাথে ওয়াসার কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার যোগসাজশ আছে এই অবৈধ কারবারে। এ কারণে বন্ধ হচ্ছে না পানি চুরি।

এব্যাপারে ওয়াসার জোন ১ এর সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম কথা বলতে রাজি হননি। পানি চুরির সাথে জড়িত নুরুল ইসলাম নুরুর কথা বলেননি। তবে ঢাকা ওয়াসার উপ প্রধান রাজস্ব কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী পানি চুরির বিষয়টি স্বীকার করেন। এভাবে পানি চুরির কারণে ওয়াসা বছরে অন্তত ১১ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, বলছেন কর্মকর্তারা।

  • সর্বশেষ