শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪০ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে আলাউদ্দিন আলীকে

বিনোদন প্রতিবেদক: তিন সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা প্রদান শেষে আলাউদ্দিন আলীর শারীরিক কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে স্থান্তর করা হয়েছে। বিষয় তার স্ত্রী ফারজানা মিমি জানিয়েছেন।

এ বিষয়ে ফারজানা মিমি আমাদের সময় ডট কমকে বলেন,‘ তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। চিকিৎসকদের কড়া নির্দেশ, কেবিনে যেন কোনো দর্শনার্থী ভিড় না করেন। এখন ডাক্তারের কথামতো সব নিয়ম মেনে তার সেবা প্রদান করা হচ্ছে।’
বরেণ্য গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও বাদ্যযন্ত্রশিল্পী আলাউদ্দিন আলী গত জানুয়ারি মাসে হঠাৎ অসুস্থ হলে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে গিয়ে রক্তচাপ ও স্মৃতিশক্তির ঘাটতি হয়। একই সময়ে তার হৃদক্রিয়া বন্ধ হলে ডাক্তাররা দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয় এবং তাকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হয়।

গতকাল রোববার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট প্রত্যাহার করে আইসিইউ থেকে তাকে কেবিনে আনা হয়েছে।

অধ্যাপক ডা. আহমেদুল কবির, ব্রিগেডিয়ার জেনারেল ডা. দেলোয়ার হোসেন ও ডা. জাকির হোসেন সরকারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আলাউদ্দিন আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়