শিরোনাম
◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ ২০৪৫ সালের মধ্যে ঢাকায় ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের পরিকল্পনা

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের সবচেয়ে প্রাচীন কুরআনের পাণ্ডুলিপি দেখতে দর্শকদের ভিড়

আল-আমিন : হাতে লেখা চীনের সবচেয়ে প্রাচীন কোরআনের পাণ্ডুলিপি দেখতে ভিড় করছেন দর্শকরা। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের কুইংহাই প্রদেশের হাইদংয়ে এটা জনসাধারণের সামনে প্রদর্শনের জন্য রাখা হয়। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য নেশন জানিয়েছে, ২৩ জানুয়ারি প্রদর্শনীটি শুরু হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পাণ্ডুলিপি দেখতে আসছেন। মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মের মানুষরাও এটা দেখতে আসছেন বলে জানিয়েছে প্রদর্শনীর সঙ্গে সংশ্লিষ্টরা।

এই পাণ্ডুলিপি ৮৬৭ পৃষ্ঠার এবং এতে ১৫টি ভাগ রয়েছে। এটা এগারো থেকে তেরো শতকের মাঝামাঝি কোনও সময়ে লেখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ওজন ১২ দশমিক ৭৯ কেজি।

চীনের সবচেয়ে প্রাচীন কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শনীর আয়োজক দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ। তারা জানিয়েছে, এটা হাজার বছরের পুরনো হলেও এর অক্ষর এখনও বেশ উজ্জ্বল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়