শিরোনাম
◈ জুলাই হত্যাযজ্ঞ: সালমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বিদেশী আইনজীবীর আবেদন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ◈ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ ◈ নতুন পে-স্কেল: ৩০% দিয়ে শুরু, চার ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন ◈ দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত ◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার ◈ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? ◈ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ৮০০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ৩ হাজারের বেশি

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৪ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে দেয়ালে ফুটে উঠেছে ভাষা আন্দোলনের চিত্র

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : চারুকলা বরিশালের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারেও বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন দেয়াল অংকন করা হয়েছে। এবার দেয়াল চিত্রে ১৯৫২ থেকে ১৯৭১ সালের বিভিন্ন মোটিভ ব্যাবহার করা হয়েছে। একইসাথে স্মরণীয় বাণী ও শ্লোগান লেখা হয়েছে।

চারুকলা বরিশালের অর্ধশতাধিক ক্ষুদে শিল্পীরা শনিবার সকাল থেকে দেয়ালে আঁকা শুরু করে সন্ধ্যার মধ্যে পুরো দেয়াল জুড়ে ফুটিয়ে তোলেন ভাষা আন্দোলনের বিভিন্ন চিত্র। চরুকলা বরিশালের শিক্ষার্থী নন্দিনী দাস জানায়, এবারেই সে প্রথম আঁকতে এসেছে। দেয়াল চিত্র আঁকতে তার খুব ভালো লেগেছে।

দেয়াল চিত্রের দায়িত্বে থাকা চারুকলা বরিশালের প্রশিক্ষক রনি দাস জানান, প্রতিবছরের ন্যায় এবারেও দেয়ালে জাতীয় চেতনা ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে, যাতে নতুন প্রজন্ম এ বিষয়টি ভালোভাবে জানতে পারে। চারুকলা বরিশালের সম্পাদক অসীম বনিক বলেন, বরিশালে সড়ক আলপনা চারুকলা জনপ্রিয় করেছে। দেয়াল আলপনাও তাদের হাত থেকে উঠে এসেছে। চারুকলার সভাপতি আলতাফ হোসেন জানান, এ আয়োজন চারুকলার হলেও এখানে সবাই অংশগ্রহণ করেছেন।

  • সর্বশেষ