শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী ◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের তালিকা তৈরিতে নতুন উদ্যোগ সরকারের ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা ◈ তিন কারণে দেশে বেড়েছে লোডশেডিং ◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৭ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির নেতাকর্মীরা আস্থা হারিয়ে ফেলেছে, বললেন রাশেক রহমান

আব্দুস সালাম : আওয়ামী লীগ নেতা রাশেক রহমান বলেছেন, আগামীতে যারা রাজনীতি করতে আসবে তারা যদি নাগরিকের কথা না ভাবে তাহলে তারা রাজনীতিতে টিকে থাকতে পারবে না। কিছু রাজনীতিক দলের গত ১০ বছরে তাদের দাবী ছিলো, কিন্তু তারা করতে পারেনি। তার একটাই কারণ তারা নাগরীকের কোন অধিকারের জন্য আন্দোলন করবে সেই জায়গাটায় তারা সুনির্দিষ্ট ছিলেন না। তার কারণে এবার নির্বাচনে জয়ের মুখ দেখতে পায়নি বিএনপি। সময় টিভি

তিনি আরো বলেন, ব্যারিস্টার আবদুর রাজ্জাক বুঝতে পেড়েছে জামায়াত একটি যুদ্ধাপরাধীর দল, তাই তিনি পদত্যাগ করেছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব শোকরানা তিনিও আজ পদত্যাগ করেন। তিনি তার সকল সম্পত্তি বিক্রয় করে কানাডায় চলে যাচ্ছেন। তিনি পরিস্কারভাবে বলেন, বিএপির মধ্যে যে অনিয়ম ও নেতৃত্ব শূন্যতা, তার পক্ষে এই রাজনীতি করা সম্ভব না। বিএনপির মাঝে যে সব নেতাকর্মী আছে তারা আজ আস্থা হারিয়ে ফেলেছে। মেজর জেনারেল জিয়াউর রহমানের যে ‘হা-না’ ভোট হয়েছিলো সেটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে হাস্যকর ভোট।

রাশেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রতি বিশ্বাস পেয়েছেন। তাই আমরা টানা তৃতীয়বারের মত বিপুল ভোটে জয় পেয়েছি। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা বর্তমান উন্নয়নের ধারা বজায় রেখে আগামী পাঁচ বছর আমরা তা বজায় রাখবো। গত ১০ বছর ধরে দেশে সন্ত্রাস জঙ্গীবাদ নেই, দেশের মানুষ নিরাপত্তার ছায়ায় বাসবাস করছে। আগামী পাঁচ বছর দেশে সেই শান্তি বজায় থাকবে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা জার্মানিতে আছেন, সেটাও শান্তিকে কেন্দ্র করে। নিরাপত্তার সম্মেলনে তিনি অংশগ্রহণ করেছেন। ৪৭ বছরের বাংলাদেশের রাজনীতিক ইতিহাসে নেই, আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে গণতন্ত্রের সাথে যে মুনাফার ব্যাপারটা তা আমরা পাইনি। কিন্তু জননেত্রী শেখ হাসিনা মানুষের পরিবর্তন নিয়ে আসছেন।

তিনি বলেন, বিএনপি বাংলাদেশের একটি অন্যতম বড় রাজনৈতিক দল। তারা বুঝতে পারার কথা এদেশের মাটিতে রাজাকারের স্থান হবে না। তাদের নিজের আবস্থায় থেকে কেনো তাদের জায়গা পরিষ্কার করলেন না?

  • সর্বশেষ
  • জনপ্রিয়