শিরোনাম
◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৭ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ৪৪ মাদক বিক্রেতা ও সেবনকারী গ্রেফতার

মাসুদ আলম : রাজধানীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৪ জন মাদক বিক্রেতা ও সেবনকারী গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫৬৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৫১১.৩ গ্রাম হেরোইন, ৭৮৫ গ্রাম গাঁজা ও ৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

গতকাল সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা করা হয়েছে।

  • সর্বশেষ