শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৮ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ হলো ১২ দিনব্যাপী বিএনসিসির সেন্ট্রাল ক্যাম্পিং

ইসমাঈল ইমু : প্রতি বছরের মত এ বছরও সাভারের বাইপাইলে অবস্থিত বিএনসিসি ট্রেনিং গ্রাউন্ডে বিএনসিসি অধিদপ্তর কর্তৃক সেন্ট্রাল ক্যাম্পিং ২০১৮-১৯ অনুষ্ঠিত হয়েছে। গত ৩ ফেব্রæয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১২ দিনব্যাপী এ ক্যাম্পিং পরিচালিত হয়।

ক্যাম্পিংয়ে দেশের ২২০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬৩৯ জন ক্যাডেট এবং ২৫৫ জন সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করেন। প্রতি বছর দেশের বিভিন্নœ স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয় থেকে আসা বিএনসিসি অধিদপ্তরের সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি নেতৃত্বের গুনাবলী বিকাশ, ভ্রাতৃত্ববোধ ও দেশাত্ববোধ সৃষ্টির লক্ষ্যে সেন্ট্রাল ক্যাম্পিং আয়োজন করা হয়।

এছাড়াও সামরিক প্রশিক্ষণের পাশাপাশি ক্যাডেটদের প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্প, অগ্নিনির্বাপন এবং প্রাকৃতিক দূর্যোগ পরবর্তী উদ্ধার অভিযানের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। তাদের মানসিক ও শারিরীক উৎকর্ষতা সাধনের জন্য ড্রিল, ফায়ারিং, ব্যান্ড, আন আর্মড কম্ব্যাট ডিসপ্লে, ভলিবল, ব্যাডমিন্টন, নাচ, গান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

গত ১৩ ফেব্রুয়ারি সেন্ট্রাল ক্যাম্পিং এর সমাপনী অন্ষ্ঠুানে একটি কুচকাওয়াজেরও আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে সালাম গ্রহণ করেন ৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আকবর হোসেন।

ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্যে বিএনসিসি’র ক্যাডেটদেরকে তিনি দেশের ভবিষ্যৎ হিসেবে আখ্যায়িত করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে বিএনসিসির শহীদ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। সেইসাথে বিএনসিসির তরুন সদস্যদের মাধ্যমে এ দেশের চলমান উন্নয়ন আরো বেগবান করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আশা প্রকাশ করেন। তিনি কেন্দ্রীয় ক্যাম্পে উপস্থিত সকলের সফলতা কামনা করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল বাতেন খান প্রধান অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিএনসিসির একটি ক্রেষ্ট উপহার দেন। সন্ধ্যায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেন্ট্রাল ক্যাম্পিং ২০১৯ এর সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ