শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৩ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরণখোলায় স্ত্রীকে হাতুড়ি পেটা করলেন স্বামী

নইন আবু নাঈম, শরণখোলা (বাগেরহাট) : শরণখোলা যৌতুকের টাকা দিতে রাজি না হওয়ায় হাজেরা বেগম (২৮) নামের এক গৃহবধুকে হাতুড়ি পিটা করেছে স্বামী।

ঘটনাটি ঘটেছে (১২ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাতে উপজেলার রাজেশ্বর গ্রামে। গৃহবধু হাজেরা বেগমকে আহত অবস্থায় শরণখেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উপজেলার রাজেশ্বর গ্রামের ফারুক হাওলাদারের পূত্র মনির হাওলাদার (৩৫) এর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় একই এলাকার হারুন শিকদারের মেয়ে হাজেরার সাথে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় মনির স্ত্রী হাজেরার বাবা মায়ের কাছে যৌতুক দাবী করে আসছে। এবং কয়েক দফায় কমবেশী দাবীকৃত যৌতুকের টাকা পরিশোধ করে হাজেরার বাবা।

হাজেরা জানায়, গত মঙ্গলবার রাতে আবারও ১০ হাজার টাকা মনির দাবী করেন এবং এ নিয়ে স্বামী-স্ত্রী দু’জনার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী মনির উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে স্ত্রী হাজেরাকে বেদম পিটায়। পরে তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে হাজেরাকে উদ্ধার করে এবং তার বাবা হারুন শিকদারকে খবর দিলে তিনি হাজেরাকে ওই রাতে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এব্যাপারে শরণখোলা অফিসার ইনচার্জ দিলিপ কুমার সরকার বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি তবে অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়