শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত বৈঠকে বন্ধ ট্রেন চালুর কোনো আলোচনাই হয়নি ◈ চীনে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে ৬ প্রস্তাব বিসিসিসিআইর ◈ বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক: চতুর্থ দিনে ৯ হাজার গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ ◈ নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে পড়ে, অতঃপর... ◈ ভারতের কা‌ছে হেরে নারী এশিয়া কা‌পের ফাইনা‌লে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ◈ দীর্ঘসময় শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর ◈ ভারতে পাচারের শিকার ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন ◈ শিশুর পেটে ইয়াবা, আড়ালে পাচারচক্র: মাদক কারবারিদের নতুন বাহন শিশুরা!

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৬ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়কের খুটি অপসারণে হাইকোর্টের নির্দেশ

এস এম নূর মোহাম্মদ : সারাদেশের সব সড়ক-মহাসড়কে থাকা সকল ধরণের খুটি দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অবশ্যেই ৬০ দিনের মধ্যে এই আদেশ বাস্তবায়ন করতে হবে। সড়ক পরিবহন সচিব, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পিডিবি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদেরকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

জনস্বার্থে দায়ের করা এসংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

এর আগে গতকাল সড়ক মহাসড়কে থাকা সকল প্রকার খুটি অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

  • সর্বশেষ