শিরোনাম
◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৬ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নয়াদিল্লি থেকে বাংলাদেশিদের নিতে হবে দক্ষিণ আফ্রিকার ভিসা

তরিকুল ইসলাম : বাংলাদেশিদের দক্ষিণ আফ্রিকার ভিসা পেতে হলে চলতি বছরের এপ্রিল মাস থেকে নয়াদিল্লি যেতে হবে। সেখানে দেশটির দূতাবাস থেকে বাংলাদেশিদের নিতে হবে দক্ষিণ আফ্রিকার ভিসা। বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার কোনো মিশন নেই। সে কারণে দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কার কলম্বোয় দেশটির মিশন থেকে বাংলাদেশিদের ভিসা নিতে হতো। এ কারণে বাংলাদেশিদের জন্য দক্ষিণ আফ্রিকার ভিসা আরো সহজ হলো।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ মিশন বুধবার এক বার্তায় তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশিদের দক্ষিণ আফ্রিকার ভিসা দিতো কলম্বোয় অবস্থিত দেশটির হাইকমিশন। তবে আগামী পহেলা এপ্রিল থেকে বাংলাদেশি নাগরিকদের দক্ষিণ আফ্রিকার ভিসা দেবে দেশটির দিল্লি হাইকমিশন।

  • সর্বশেষ