শিরোনাম
◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১১ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আখ চাষিদের বকেয়া পাওনা পরিশোধের দাবি বাংলাদেশ চিনিকল আখ চাষি ফেডারেশন

স্বপ্না চক্রবর্তী : বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) কাছে আখের মূল্যবাবদ ২শ’ ৫০ কোটি টাকা বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ চিনিকল আখ চাষি ফেডারেশনের নেতারা। তারা বলেন, লাখ লাখ আখ চাষি রাষ্ট্রায়ত্ত ১৫টি চিনিকলে তাদের উৎপাদিত আখ সরবরাহ করেও আখের মূল্য পাচ্ছে না। এর ফলে আখ চাষে তারা উৎসাহ হারিয়ে ফেলছে। এটি অব্যাহত থাকলে আগামী মাড়াই মওসুমে চিনিকলগুলোতে আখ পাওয়া যাবে না বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বুধবার বাংলাদেশ চিনিকল আখ চাষি ফেডারেশনের নেতারা শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে বৈঠককালে এ দাবি জানান। এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এম.পি উপস্থিত ছিলেন।

বৈঠকে ফেডারেশনের সভাপতি আলহাজ্ব মো. মজাহারুল হক প্রধান এম.পি, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. ফরিদুল হক খান দুলাল এম.পি, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শাহজাহান আলী বাদশা, সহসভাপতি আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন ও মো. জিন্নাত আলী প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আতু, সহ- সাধারণ সম্পাদক মো. ওসমান গণি মোল্যা ও সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. ইয়াসিন আলী এবং শিল্প মন্ত্রণালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত সচিব বেগম পরাগ উপস্থিত ছিলেন।

বৈঠকে ফেডারেশনের নেতারা চিনি শিল্পের স্বার্থ রক্ষায় ‘র’ সুগার আমদানি শুল্ক বৃদ্ধির দাবি জানান। তারা বলেন, ‘র’ সুগার আমদানির ক্ষেত্রে রিফাইনারী মালিকরা পরিশোধিত চিনির ৬০ শতাংশ রপ্তানির নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। আমদানিকৃত কাঁচামাল থেকে পরিশোধিত চিনির শতভাগ দেশেই বাজারজাতের ফলে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো উৎপাদিত চিনির উপযুক্ত মূল্য পাচ্ছে না। তারা চিনি শিল্পের বর্তমান অবস্থার উন্নয়নে আমদানিকৃত চিনি ও কাঁচামালের শুল্ক যৌক্তিককরণের তাগিদ দেন। একই সাথে তারা এ শিল্পের বিরাজমান সমস্যা চিহ্নিত করে এগুলোর কার্যকর সামাধানে ফেডারেশন, বিএসএফআইসি এবং শিল্প মন্ত্রণালয়ের যৌথ অংশগ্রহণে একটি সভা আয়োজনের পরামর্শ দেন।

শিল্পমন্ত্রী বলেন, কৃষিভিত্তিক শিল্প হিসেবে বর্তমান সরকার চিনি শিল্পের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় নীতি সহায়তা দেবে। এ শিল্পখাতে বিরাজমান প্রশাসনিক সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে। অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে আখ চাষিদের বকেয়া পাওনা পরিশোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। সরকারের সংশ্লিষ্ট সংস্থার সাথে আলোচনা করে সিন্ডিকেটের মাধ্যমে চিনির বাজারদর নিয়ন্ত্রণের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, চিনি শিল্পের বিরাজমান সমস্যার সামাধানে সরকারের নীতিমালা কার্যকর করা হবে। প্রয়োজনে রাষ্ট্রায়ত্ত কারখানার অব্যবহৃত জমিতে আখচাষ করা হবে। একই সাথে চিনি কলের সকল জমি আখ চাষের আওতায় নিয়ে আসা হবে। পাশাপাশি ট্রেড ইউনিয়ন নেতাদেরকেও কারখানায় কাজ করতে হবে। কাজ না করে বেতন নেয়ার অপসংস্কৃতি মেনে নেয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ