শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৩ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালোবাসা দিবসে তাহসানের ‘তুমিময় লাগে’

আবু সুফিয়ান রতন : ক্যারিয়ারটা শুরু করেছিলেন গান দিয়ে। ব্লাক ব্যান্ডের ভোকাল হিসেবে যাত্রা শুরু করেই সফলতা অর্জন করেন তিনি। এর পাশাপাশি সে সময় থেকেই মডেলিং ও অভিনয়েও কাজ করেন। তবে গত কয়েক বছর ধরে গানের পাশাপাশি অভিনয় নিয়মিত চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান।

উৎসব-পার্বণে তাহসানের গান মানেই শ্রোতা-দর্শকদের কাছে অন্যরকম কিছু। ভালোবাসা দিবসকে সামনে রেখে এই তারকা নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। গানের শিরোনাম ‘তুমিময় লাগে’। মাহমুদ মানজুর ও তাহসান শুভ’র কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। গানের একটি ছোট্ট অংশে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পাওয়ার ভয়েজ তারকা কর্নিয়া। মোশনরক এন্টারটেইনমেন্ট এর তত্বাবধায়নে গানটির দৃষ্টি নন্দন ভিডিও নির্মাণ করেছেন ফুয়াদ নাসের। ভিডিওতে তাহসান খানের সাথে জুটি বেঁধেছেন সুচিতা।

তাহসান বলেন, ভালোবাসা দিবসের বেশ কিছু কাজ শেষ করলাম। উৎসবটি নিয়ে যতগুলো কাজ করেছি ‘তুমিময় লাগে’ গানটি অন্য গানগুলো থেকে বেশ ভিন্ন আঙ্গিকে করা। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে। আর ভিডিওতে দর্শক পাবেন ভিন্ন এক তাহসানকে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ভালোবাসা দিবসের বিশেষ আয়োজনের এর অংশ হিসেবে আগামী ১৩ ফেব্রুয়ারি, বুধবার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘তুমিময় লাগে’ গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

  • সর্বশেষ