শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪১ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গাদের যে ক্ষতি হয়েছে তার আসল মূল্য বিচার করা সম্ভব নয় : পরিকল্পনামন্ত্রী

সাইদ রিপন: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা অনেক কষ্ট, নির্যাতনের শিকার হয়ে এখানে এসেছে। হিসাব-নিকাশ করে রোহিঙ্গাদের কত ক্ষতি হয়েছে, তা মার্কিন ডলারের মাধ্যমে ম‚ল্য নির্ধারণ করা হয়েছে। তবে প্রকৃত অর্থে কোন টাকা বা ডলার দিয়ে তাদের আসল ম‚ল্য বিচার করা সম্ভব নয়।

মঙ্গলবার ইঞ্জিনিয়রার ইনস্টিটিউটের এ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমানে তো রোহিঙ্গাদের কোনো কিছুই করার নেই। আমাদের ভিটে-মাটি আছে। আমরা ১৯৭১ সালের যুদ্ধের সময় কয়েক কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছিলো। অন্য দেশে আশ্রয় নেয়ার অনেক ব্যথা আছে। তারাও মাতৃভূমি থেকে বিতারিত। আমরা আশা করছি, সমাধান হবে। আমরা আলোচনায় বিশ্বাস করি। প্রতিবেশীদের সঙ্গে আমরা যোগাযোগ ভালো করতে চাই, এটাই আমাদের পররাষ্ট্র নীতির ম‚ল কথা। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো প্রতি বিরক্ত নয়। সেটাকে ধরে আমরা ক‚টনৈতিক সূত্রে আলোচনা করে এর সমাধান করবো। এর আগেও ভারতের সঙ্গে আমাদের একবার সমস্যা হয়েছিল, আলোচনা করে সমাধান করেছি।

মন্ত্রী বলেন, মিয়ানমার আমাদের প্রতিবেশী। আমরা বিশ্বাস করি, ধৈর্যের সঙ্গে, সহিষ্ণুতার সঙ্গে কথাবার্তা বলে এবং বিশ্বের যারা আছেন, জাতিসংঘ, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আশিয়ানের সদস্য দেশগুলোও এ সমস্যার সমাধানের চেষ্টা করছে। আমি আশা করছি, সারা বিশ্বই রোহিঙ্গা একটি বিশেষ কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এজন্য আমাদেরকে ঠান্ডা মাথায়, খুব ধৈর্যের সঙ্গে ডিপ্লোমেটিক চ্যানেলের মাধ্যমে আলোচনা করে সমাধান করতে হবে। মিয়ানমার আমাদের পুরনো প্রতিবেশী দেশ। আলোচনার মাধ্যমে এ সমস্যা খুব দ্রুত সমাধান করতে পারবো। এজন্য সতর্কভাবে সাবধানে আলোচনা করতে হবে।

  • সর্বশেষ