শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৯ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংগাইরে সরকারি গাছ কর্তন

সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ): সিংগাইর-মানিকনগর সড়কের শ্যামনগর এলাকায় প্রকাশ্যে সরকারি গাছ কেটে নিচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করলেও টনক নড়ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

সরেজমিনে মঙ্গলবার দুপুরে দেখা গেছে, শ্যামনগর গ্রামের আকরাম আলীর বাড়ির পাশে বৃহৎ আকারের একটি পুরনো কড়ই গাছ কাটা হচ্ছে। সায়েস্তা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার ফজলুল হক শামীম ওই গাছ কেটে নিচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। তাদের মতে, গাছটির আনুমানিক মূল্য অর্ধ লক্ষাধিক টাকা। আকরাম আলী বলেন, গত দু’তিন দিন যাবৎ ফজলু মেম্বার তার লোকজন নিয়ে সরকারি রাস্তার এ গাছটি কেটে নিচ্ছে। অভিযুক্ত মেম্বার ফজলুল হক শামীম গাছ কাটার কথা অস্বীকার করে বলেন, আমি এসব কিছুই জানি না। গত ৬-৭ দিন যাবৎ আমি ঢাকায় আছি।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ হামিদুর রহমান বলেন, গাছটি জব্দসহ জড়িতদের বিরুদ্ধে ফৌজদারী আইনে সরকারি স্বার্থ আত্মসাতের মামলা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়