শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৬ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘প্রেম আমার ২’ বাংলাদেশে মুক্তিতে আর কোনও বাধা নেই

বিনোদন প্রতিবেদক: সম্প্রতি সেন্সর বোর্ডের নতুন কমিটি গঠন হয়েছে। ইতোমধ্যে এই কমিটি সিনেমা দেখাও শুরু করছে,দিচ্ছেন সেন্সর সনদ। এরই অংশ হিসেবে নতুন কমিটি যৌথ প্রযোজনার একটি সিনেমা ছাড়পত্র দিয়েছে। ছবির নাম ‘প্রেম আমার ২’।

গত রোবাবার ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। এরপর নতুন কমিটি সিনেমাটি দেখে নির্মাণ ও শিল্পীদের অভিনয়ের ভ‚য়সী প্রশংসা করেন এবং ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে সিনেমাটির ছাড়পত্র পাওয়ায় বাংলাদেশে মুক্তিতে বাধা নেই। তাই চলতি মাসের শেষের দিকে সিনেমাটি মুক্তি দিতে চাচ্ছে বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের রাজ চক্রবর্তী প্রোডাকশন যৌথভাবে প্রযোজনা করেছে ‘প্রেম আমার ২’। এটি কলকাতার ‘প্রেম আমার’ সিনেমার সিক্যুয়েল। যৌথ প্রযোজনার ছবিটি পরিচালনা করছেন বিদুলা ভট্টাচার্য। ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করছেন বাংলাদেশের নায়িকা পূজা চেরী ও কলকাতার নায়ক অদ্রিত। এই ছবিটি তাদের দ্বিতীয় সিনেমা। এর আগে এই জুটি ‘নূরজাহান’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন।

সিনেমাটিতে পূজা-অদ্রিত ছাড়াও আরও অভিনয় করেছেন প্রবীর দাস, তুলিকা বসু, সৃষ্টি পান্ডে, নাদের চৌধুরী ও চম্পা প্রমুখ।

  • সর্বশেষ