শিরোনাম
◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:০৬ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুদ্রণ ত্রুটির কারণে যশোর বোর্ডের আইসিটি পরীক্ষা স্থগিত

জাহিদুল কবীর মিল্টন: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় চলমান এসএসসি পরীক্ষার আইসিটি বিষয়ের প্রশ্নে মুদ্রণ ত্রুটির কারণে এ বিষয়ের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। রুটিন অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা থেকে পরীক্ষাটি শুরু হওয়ার হওয়ার কথা থাকলেও মুদ্রণ ত্রুটির কারণে তা স্থগিত করার কথা জানান বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আলিম। তিনি বলেন, এ বিষয়ের পুনঃপরীক্ষার তারিখ পরে জানানো হবে।

বোর্ডের চেয়ারম্যান বলেন, আইসিটি বিষয়ের প্রশ্নের আরেক পৃষ্ঠায় ক্যারিয়ার শিক্ষা বিষয়ের প্রশ্ন ছিল। সেজন্য শিক্ষার্থীদের বিভ্রান্তিতে পড়তে হয়। তাই এ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিজি প্রেসে প্রশ্ন মুদ্রণের সময় এই ভুলটি হয়েছে বলেও জানান বোর্ডের চেয়ারম্যান আবদুল আলিম।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, বিজি প্রেসের মুদ্রণ ত্রুটির কারণে আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষার তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়