শিরোনাম
◈ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৯, নতুন বিনিয়োগ ৩০০ কোটি ডলার এরপরও করনীতির অনিশ্চয়তায় শিপিং খাত ◈ তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প ◈ কলকাতায় ৮০০ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি রোগী-স্বজন; চিকিৎসার পর থাকার জায়গা কোথায়? ◈ ভারতের ভিসা নিয়ে দালালদের প্রতারণা থেকে সতর্ক করল হাইকমিশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: বিরোধীদলকে রিজভী ◈ প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু ◈ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের আঁচ বাংলাদেশে, এলএনজি ভর্তুকিতে বড় চাপ ◈ দেশে ১০০ কূপ খননের পরিকল্পনা, ৬ মাসে অনুমোদন মাত্র ৩টির: লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ ◈ নেপালে বন্যার ৯ দিন পর জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার, আরও ৫০০ নিখোঁজ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২০ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর সড়কগুলোতে চালু হলো হ্যাশট্যাগ-কমনসেন্স

আব্দুস সালাম : মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালানো বা রাস্তা পার হওয়া কিংবা কোনো ঘটনা নিশ্চিত না হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া, এমন কর্মকান্ডের বিরুদ্ধে চালু হলো ডিজিটাল ক্যাম্পেইন হ্যাশট্যাগ-কমনসেন্স। একাত্তর টিভি

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, হ্যাশট্যাগ-কমনসেন্স এর মাধ্যমে আমরা জনসাধারণকে সচেতন করতে পারবো এবং কীভাবে গণমাধ্যম চালাতে হয় তা সম্পর্কে সচেতন করতে পারবো। নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, এর ফলে সড়কে মৃত্যুর হার কমবে। সৃষ্টি হবে সামাজিক মূল্যবোধ।

শাহেদ আলম হেড অফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ারস, রবি আজিয়াটা লিমিটেড তিনি বলেন, এখানে যে কেউ যে কোনো কমনসেন্স ইস্যু নিয়ে ট্যাগ করতে পারবে।

রাস্তা পার হওয়ার সময় কোন তোয়াক্কা না করে মোবাইলফোনে কথা বলা কিংবা গাড়ি চালানো এমন অসেচেতনতার বিরুদ্ধে চালু হলো ডিজিটাল ক্যাম্পেইন হ্যাশট্যাগ-কমনসেন্স। যার প্রচারণায় রাজধানীর ব্যাস্ত সড়কে বিলবোর্ড হিসেবে দাঁড়িয়ে পড়েছে তরুণরা। মোবাইল ফোন অপারেটর রবির মাধ্যমে চালু হওয়া এই ক্যাম্পেইন চলবে বছর জুড়ে।

মানুষের কর্মকান্ডহীন ছবি বা ভিডিও ছড়িয়ে দেয়া যাবে সামাজিকমাধ্যমে। এই ক্যাম্পেইনের প্রচার শুরু হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। যে কেউ অংশগ্রহণ করতে পারবে এই ক্যাম্পেইনে।

  • সর্বশেষ