শিরোনাম
◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ওমান‌কে ৯৬ রা‌নে হারা‌লো আয়ারল‌্যান্ড   ◈ তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মির্জা ফখরুল ইসলামের আহ্বান ◈ সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী, কীভাবে পরিচালিত হবে? ◈ ভোটের পর ৩ দিন বন্ধ থাকার পর চালু হলো বেনাপোল বন্দর ◈ মানবিক বাংলাদেশ গড়তে ভিন্নমতসহ সবার সহযোগিতা চাই: তারেক রহমান (ভিডিও) ◈ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল? ◈ আল-বাসা ১৯৩৮: যেদিন ব্রিটিশরা একটি ফিলিস্তিনি গ্রাম পুড়িয়ে শিশুদের জীবন্ত দগ্ধ করেছিল ◈ চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩ ◈ নির্বাচনের মর্যাদাপূর্ণ ফল গ্রহণে জামায়াত আমিরকে ধন্যবাদ জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস ◈ প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে যে বার্তা দিলেন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪১ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় পুরুষ ফুটবল দলের নারী কোচ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ফুটবল ইতিহাসের একটা অংশ হয়ে গেছেন মিরোনা খাতুন। বাংলাদেশের প্রথম মহিলা কোচ যিনি পুরুষ দলের মূল কোচের দায়িত্ব পালন করছেন। কিছুদিন আগে ভারতের একটি রাজ্য দলের কোচ হওয়ার প্রস্তাব পান তিনি কিন্তু বিপিএড পরিক্ষা থাকায় তাকে প্রস্তাব ফিরিয়ে দিতে হয়।

এবারের বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগে নৌবাহিনীর সাহায্যে দল করে ঢাকা সিটি এফসি। এতে কোচের দায়িত্ব পান নৌবাহিনীর অ্যাথলেট মিরোনা খাতুন। জাতীয় দলের হয়ে ফুটবল ছেড়ে দেওয়ার পর এএফসি ‘বি লাইসেন্স’ কোর্স করেন মিরোনা। ঢাকা সিটি এফসির কোচ আবু নোমান নান্নু এএফসি ‘সি লাইসেন্স’ আছে কিন্তু নতুন নিয়মে কোচের ‘বি লাইসেন্স’ থাকতে হবে। তাই কাগজে কলমে প্রধান কোচ মিরোনা খাতুন।

বাংলাদেশের প্রথম কোনো পুরুষ দলের কোচ একজন নারী। এই ইতিহাসে সাক্ষী হতে পেরে মিরোনা খুবই খুশি। জাতীয় দলের নিয়মিত ফুটবলার ছিলেন মিরোনা। অ্যাথলেট হিসেবেও নিয়মিত ছিলেন তিনি। ২০০৯ সালে জাতীয় ফুটবল দলে অভিষেক হয়েছিলো তার। ২০১৬ সালে জাতীয় ফুটবল দল ছেড়ে এবং অ্যাথলেট হিসেবে খেলেছেন নৌবাহিনী ও বিজেএমসির হয়ে। সব মিলিয়ে তার অর্জনে স্বর্ণ আছে ১৩টি। এবার কোচ হিসেবে নিজেকে প্রমান করতে চান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়