শিরোনাম
◈ ইরানের অনুরোধ নাকচ, যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে ◈ আইএলটি২০ পঞ্চম আসর শুরু ২২ নভেম্বর, ফাইনাল দুবাইয়ে ◈ এবার হরমুজ ইস্যুতে সংলাপের আয়োজন করছে দুই দেশ ◈ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা, কৃষক কার্ড কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে: তারেক রহমান ◈ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, খোলা চিঠিতে প্রশ্ন ◈ শিক্ষা ক্যাডারে বড় রদবদল: মাউশি মহাপরিচালক ও একাধিক কর্মকর্তা ওএসডি ও পদায়ন ◈ ডেডলাইন শেষেই কি বৈশ্বিক বিপর্যয়? ইরানের সম্ভাব্য ৫ পদক্ষেপ ◈ ডলার শক্তিশালী, তেলের দাম ঊর্ধ্বমুখী—সোনার বাজারে নেতিবাচক প্রভাব ◈ নেপালের মন্ত্রিসভার সদস্যদের ১৭ দিনেই সম্পদের তথ্য প্রকাশ ◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২১ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ফ্রেমে হাবিব-এ আর রহমান

বিনোদন ডেস্ক : এবার একসঙ্গে দেখা গেলো বাংলাদেশের অন্যতম শীর্ষ সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ ও উপমহাদেশের বিখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানকে। গ্র্যামি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছেন হাবিব। আর সেখানেই দেখা হয়ে যায় তার সঙ্গে এ আর রহমানের। আর তার সঙ্গে একটি সেলফি তুলে সেখানে হাবিব ক্যাপশনে লিখেছেন, ‘গ্র্যামি অ্যাওয়ার্ড দেখতে আসা সার্থক’। আজ সকালে নিজের ফেসবুকে এই ছবিটি পোস্ট করেন তিনি। বিশ্ব সংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড। ১০ ফেব্রয়ারী রাত থেকে শুরু হয়েছে এই পুরস্কারের ৬১তম আসর। আর এই আয়োজনে অংশ নিয়েছেন হাবিব ওয়াহিদ।

প্রথমবারের মতো তিনি এমন বড় আয়োজনে অংশ নিলেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরের স্টেপলস সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে গ্র্যামি অ্যাওয়ার্ড। এতে বাংলাদেশের হাবিব ছাড়াও অংশ নেন আরে সংগীত তারকা তাহসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়