শিরোনাম
◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৩৬ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোলশূন্য ড্র’য়ে হোঁচট খেলো বার্সা

স্পোর্টস ডেস্ক : লা লিগায় গত রোববার সান মামেসে অনুষ্ঠিত ম্যাচটিতে বিলবাওয়ের বিপক্ষে কোন গোল করতে না পেরে ০-০ ব্যাবধানে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে। পুরো ম্যাচে নিজেদের মেরে ধরতে না পেরে লিগ শিরোপায় হোঁচট খেলো এরনেস্তো ভালভেরদের শিষ্যরা। অন্যদিকে, বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। বলতে গেলে তার দুর্দান্ত কিছু সেভেই জাল অক্ষত থাকে বার্সেলোনার।

ম্যাচের শুরুতে বার্সেলোনার রক্ষণে চাপ বাড়ানো বিলবাও একাদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায়। মাঝমাঠে আর্তুরো ভিদাল বল হারালে দ্রুত পাল্টা আক্রমণে গিয়ে ডি-বক্সের বাইরে থেকে ডিফেন্ডার ইউরি বের্চিচের নেওয়া কোনাকুনি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১৭তম মিনিটে ডি-বক্সের কিনারা থেকে স্প্যানিশ মিডফিল্ডার মার্কেল সুসায়েতার জোরালো শট দারুণ নৈপুণ্যে বাঁ হাত দিয়ে কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ২৪তম মিনিটে গোলরক্ষক বরাবর বাইসাইকেল কিক নেন রাউল গার্সিয়া।

দ্বিতীয়ার্ধেও অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণে উঠতে থাকে বার্সেলোনা। কিন্তু কোনো সুযোগই পাচ্ছিল না তারা। উল্টো ৮২তম মিনিটে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ পেয়েছিলেন ইনাকি উইলিয়ামস। তবে অরক্ষিত এই স্প্যানিশ ফরোয়ার্ডের শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন টের স্টেগেন। শেষ পর্যন্ত গোলশুন্য ড্র’য়ে মাঠ ছাড়তে হয় কাতালানদের।

২৩ ম্যাচে ১৫ জয় ও ছয় ড্র’য়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫১।

  • সর্বশেষ