শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪৪ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্বারোপ জাপানের

কে এম নাহিদ : মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া বেগবান করার ওপর গুরুত্বারোপ করেছে জাপান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কুষ্ঠ নিমূল বিষয়ক শুভেচ্ছা দূত ও মিয়ানমারে জাতীয় মীমাংসা বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ইওহেই সাসাকাওয়া বলেন, ‘রোহিঙ্গা ইস্যু একটি জটিল পরিস্থিতিতে রূপ নিয়েছে’। খবর জাগো নিউজ।

ইওহেই সাসাকাওয়া রোববার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বর্তমানে কিছুটা স্থবির অবস্থায় রয়েছে। এটিকে অবশ্যই বেগবান করতে হবে’।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

১১ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদারতার পরিচয় দিয়েছেন তা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে উল্লেখ করে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাপানের সমর্থন পুনর্ব্যক্ত করেন ইওহেই সাসাকাওয়া।তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আমরা বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখব’।

বর্ষা মৌসুমে রোহিঙ্গাদের বসবাসের অবস্থা প্রভাবিত হতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জোরপ‚র্বক বাস্তুচুুত রোহিঙ্গাদের সাময়িক আশ্রয়ের জন্য একটি দ্বীপ প্রস্তুত করেছি’ । কুষ্ঠ রোগ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ১৯৯৬ সাল থেকে কুষ্ঠ রোগ নির্মূলে কাজ করছে এবং দেশে কুষ্ঠ রোগীদের জন্য বেশ কিছু বাড়ি নির্মাণ করেছে। জবাবে জাপানের বিশেষ দূত কুষ্ঠ নিয়ন্ত্রণে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে বলেন, এ ধরনের রোগ বর্তমানে বাংলাদেশে সহজে নিরাময়যোগ্য। তবে কুষ্ঠ রোগীদের ওষুধ বিনামূল্যে দেয়া উচিত। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, বাংলাদেশে ডব্লিউএইচওর আবাসিক প্রতিনিধি ও ঢাকায় জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ