শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪১ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাসকিন-রুবেলের প্রশংসায় নেইল ও’ব্রায়েন

স্পোর্টস ডেস্ক : দুই টাইগার পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসেনের বোলিংয়ে মুগ্ধ সাবেক আইরিশ তারকা নেইল ও'ব্রায়েন। এই আইরিশ ক্রিকেটার কিছুদিন আগেই পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

তবে ধারাভাষ্যকার হিসেবে তিনি যুক্ত রয়েছেন ক্রিকেটের সঙ্গে। বিপিএল চলাকালে ক্রিকফ্রেঞ্জির সাথে আলাপকালে তাসকিন-রুবেলদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি। তাসকিন-রুবেল ছাড়াও বাংলাদেশ দলে বেশ কয়েকজন তরুণ প্রতিভাবান পেসার আছে বলে বিশ্বাস তাঁর।

বিশেষ করে, তাসকিন আহমেদ ভালো করছে, রুবেল হোসেন আছেন। তবে আমি তরুণদের দেখে মুন্ধ হয়েছি। আমার মনে হয় বেশ কিছু তরুণ প্রতিভা আছে পেস বোলিং বিভাগে।'

ইনজুরির কারণে তাসকিন বাংলাদেশ জাতীয় দলে অনিয়মিত হলেও, রুবেল হোসেন বেশ অনেক দিন ধরেই বল হাতে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার। তাঁর সঙ্গে তরুণ পেসারদের অন্তর্ভূক্তি টাইগারদের শক্তি বৃদ্ধি করছে।

বর্তমান বিশ্বে অন্য দলগুলোর সাথে পাল্লা দিচ্ছেন টাইগার পেসাররা। আন্তর্জাতিক মঞ্চে নিজেদের নাম উঁচু করছেন। সেটা নজর এড়ায়নি ও'ব্রায়েনের। বাংলাদেশ দলে বেশ কয়েকজন ভালো পেসার আছে বলে মন্তব্য করেছেন তিনি।

'বাংলাদেশ দলে এখন খুবই ভালো বেশ কয়েকজন পেস বোলার রয়েছে। আমি তরুণ পেসারদের দেখে মুগ্ধ হচ্ছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়