শিরোনাম
◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৫ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেনন, ফিজার, জ্যাকবও সংসদীয় কমিটির সভাপতি

আসাদুজ্জামান সম্রাট : সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, মোস্তাফিজুর রহমান ফিজার, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে। রোববার গঠিত ১০টি সংসদীয় কমিটির সভাপতি পদে সাবেক মন্ত্রীদের অগ্রাধিকার দেয়া হয়েছে।

সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননকে একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারকে। সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে একই কমিটির সাবেক সভাপতি একাব্বর হোসেনকে। পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে রমেশ চন্দ্র রায়কে বহাল রাখা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবি তাজুল ইসলামকে।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার। অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদকে। সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় পার্টির ডা. রুস্তুম আলী ফরাজীকে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে উবায়দুল মুক্তাদির চৌধুরীকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়