শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী, জানালেন মাহদী আমিন ◈ মানুষ বনাম রোবটের প্রথম মুখোমুখি লড়াই, শেষ পর্যন্ত জিতল কে দেখুন ভিডিও ◈ স্বল্প ট্রিপ, সীমিত রুট ও প্রচারের ঘাটতিতে যাত্রী পাচ্ছে না পিংক বাস, প্রতিদিন ৫০–৬০ হাজার টাকা লোকসান বিআরটিসির ◈ মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট মোকাবিলায় লড়ছেন বাংলাদেশের এক তৈরি পোশাক কারখানা! ◈ জাতিসংঘে ড. খলিলুর রহমানের আহ্বান: বৈশ্বিক সংকট সমাধানে মানুষ, যুবসমাজ ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে ◈ জাতিসংঘ অধিবেশনে তারেক রহমানের ব্যস্ত সফর, ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় সরকারি ছুটি ২ দিন, কারা পাবেন আর কারা পাবেন না ◈ এশিয়ান গেমস নারী ক্রিকে‌টে পদকহীন বাংলাদেশ, ব্রোঞ্জ জিতল পাকিস্তান ◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫২ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তথ্য হাতিয়ে নিতে হ্যাকারদের নতুন ফাঁদ গুগল ট্রান্সলেটর

মুহাম্মদ নাঈম : হ্যাকাররা বসে নেই। ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে তারা নতুন নতুন উপায় বের করে যাচ্ছে। প্রতারণামূলক মেইল বা ফিশিং মেইলের পর এবার আরেকটি নতুন পদ্ধতির কথা জানা গেলো। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জেডডিনেটের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। নতুন পদ্ধতিতে গুগল ট্রান্সলেটর ব্যবহার করে তথ্য হাতিয়ে নিচ্ছে তথ্য-ছিনতাইকারীরা। ইনসাফ টুয়েন্টিফোর।

গুগল ট্রান্সলেটরে ফিশিং মেইল আকারে ওয়েবপেজের ভুয়া ইউনিফরম সোর্স লোকেটর (ইউআরএল) পাঠাতে পারে দুর্বৃত্তরা। ওই ইউআরএলে ক্লিক করলে গুগল ট্রান্সলেটর পেজে চলে যান ব্যবহারকারী। সেখানে গুগল ট্রান্সলেট টুল বারযুক্ত ফিশিং পেজ লোড হয়। এখান থেকে নানা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া সম্ভব। সাধারণত মোবাইল ফোন থেকে গুগল ট্রান্সলেটরে ঢোকা ব্যবহারকারী ইউআরএল পুরোপুরি দেখতে পান না বলে তাদের বিপদে পড়ার আশঙ্কা বেশি।

গুগলের ট্রান্সলেটর টুলে সফটওয়্যারে এমন একটি ত্রুটি রয়েছে, যার অপব্যবহারে তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব। গুগল ট্রান্সলেটর ব্যবহারকারীদের অজান্তেই এমন ফাঁদ পাততে পারে হ্যাকাররা।

গুগল ট্রান্সলেটর ইউআরএলে ঢোকার আগে ইউআরএলের দিকে খেয়াল রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ট্রান্সলেটে কোনো ক্ষতিকর লিংক দেখলে সে বিষয়ে রিপোর্ট করার পরামর্শ দিয়েছে গুগল। দ্য কুইন্ট।

  • সর্বশেষ