শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩২ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব বিশ্বের সরকারি দেনা নিয়ে সতর্ক করলেন আইএমএফ প্রধান লাগার্দে

নূর মাজিদ : ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার কারণে এখনো আরব দেশগুলো ভুগছে। বিশেষ করে, ওই সময় থেকেই আরব দেশগুলোর সরকারি দেনার পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষত, উচ্চাভিলাষী বাজেট এবং তার কারণে সৃষ্ট বাজেট ঘাটতি এই দেনা বৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে। গত শনিবার আরব দেশগুলোর চতুর্থ বাৎসরিক অর্থনৈতিক ফোরামে অংশ নিয়ে এভাবেই দেশগুলোর সরকারি দেনাবৃদ্ধি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ প্রধান ক্রিশ্চিয়ান লাগার্দে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই নগরীতে এই ফোরাম চলছে। ইকোনমিক টাইমস

ক্রিশ্চিয়ান লাগার্দে বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য এই অঞ্চলের অনেক দেশের অর্থনীতি ২০০৮ সালের বিশ্বমন্দার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। একইসময় এই অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতাও নানা কারণে বিঘিœত হয়েছে। তেল রপ্তানিকারক আরব দেশগুলোর অর্থনীতির প্রবৃদ্ধি কিছুটা বেড়েছে তবে এখনও তা মন্দা পূর্ববর্তী অবস্থার চাইতে দুর্বল অবস্থানে রয়েছে।

এসময় তিনি আরো বলেন, তেল রপ্তানিকারক আরব দেশগুলোর সরকারি দেনা তাদের মোট দেশজ উৎপাদন বা জিডিপির ৬৪ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। এমনকি তেল রপ্তানিকারক আরব দেশগুলোর অর্ধেকেরই মোট সরকারি দেনার পরিমাণ তাদের জিডিপির ৯০ শতাংশ। যা রীতিমতো উদ্বেগের বিষয়। বিশেষ করে, ছয় সদস্য দেশবিশিষ্ট গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলোর সরকারি দেনা তাদের জিডিপির ১৩ থেকে ৩৩ শতাংশ পর্যন্ত এসে দাঁড়িয়েছে।

আইএমএফ প্রধান বলেন, এখনো এই দেশগুলোর জন্য অর্থনৈতিক অনিশ্চয়তার শঙ্কা রয়েছে। মাঝারি গতির প্রবৃদ্ধি সত্ত্বেও আরব দেশগুলোর জন্য তীব্র অর্থনৈতিক সঙ্কটের সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়